বিভিন্ন জেলায় বাড়ছে ডায়রিয়া রোগী, আক্রান্তদের বেশি শিশু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৫ পিএম, ২৪ এপ্রিল ২০২২ রবিবার
ফাইল ছবি
গত মার্চ মাস থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় প্রতিদিন ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন হাজারো মানুষ। রাজধানীতে এ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পরিস্থিতি স্বাভাবিক নয় বলে জানিয়েছেন আইসিডিডিআর,বির অ্যাসিস্ট্যান্ট সাইনটিস্ট ডা. শোয়েব বিন ইসলাম।
অন্যদিকে, ডায়রিয়া রোগীর চাপ বেড়েই চলেছে দেশের অন্যান্য জেলার হাসপাতালগুলোতে। চিকিৎসকরা জানালেন, আক্রান্তদের বেশিরভাগই শিশু। রোগী বেড়ে যাওয়ায় হাসপাতালের মেঝে, সিঁড়ি ও বারান্দায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে। সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের।
দেশের বিভিন্ন স্থানে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। উত্তরের জেলা গাইবান্ধায় আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। এক সপ্তাহে জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ৩শ’রও বেশি রোগী। যাদের মধ্যে শিশুই বেশি। সম্প্রতি জেলায় ডায়রিয়ায় মারাও গেছে এক শিশু।
হাসপাতালে ডায়রিয়ার রোগীদের জন্য ২০টি বেড থাকলেও চিকিৎসা নিচ্ছেন পঞ্চাশ জনেরও বেশি।
এদিকে, ফরিদপুরেও বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। ১০০ শয্যার ফরিদপুর জেনারেল হাসপাতালে ডায়রিয়ার রোগীদের জন্য বেড আছে ১০টি। কিন্তু এখন রোগী রয়েছেন ১০০ জনেরও বেশি। ফলে জায়গার তীব্র সংকট দেখা দিয়েছে।
মেহেরপুরে গড়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি থাকছে একশোর কাছাকাছি ডায়রিয়ায় আক্রান্ত রোগী। সম্প্রতি মারা গেছেন একজন। জায়গা না হওয়ায় বারান্দায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে অনেককে।
পঞ্চগড়েও ছড়িয়ে পড়েছে ডায়রিয়া। আক্রান্তদের বেশিরভাগই শিশু। জেলা সদর হাসপাতালে এপ্রিল মাসের প্রথম তিন সপ্তাহে ২৮৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১৮৭ জনই শিশু।
ভালোভাবে হাত পরিষ্কার করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। এছাড়াও আবহাওয়া পরিবর্তনের কারণে এ রোগ বেড়ে থাকতে পারে বলে ধারণা তাদের
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ






