ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ৯:১৯:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯ মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

বিভিন্ন দেশে করোনায় ৪৯৮ বাংলাদেশির মৃত্যু

ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১১ মে ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিভিন্ন দেশে অন্তত ৪৯৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রোববার বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস, প্রবাসী কমিউনিটি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা যায়।

এর মধ্যে করোনায় সবচেয়ে বেশি বাংলাদেশি মৃত্যুর ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে রবিবার আরো নয়জন মারা গেছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে ২৫০ জন বাংলাদেশি করোনায় সংক্রমণে মারা গেলেন। এ ছাড়া মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে গত কয়েক দিনে মারা গেছেন নয়জন। এ নিয়ে কুয়েতে মারা গেলেন ১৭ জন বাংলাদেশি।

এছাড়া যুক্তরাজ্যে ১২৩, সৌদি আরবে ৬৫, ইতালিতে ৮, কানাডায় ৭, সংযুক্ত আরব আমিরাতে ৬, ফ্রান্স ও স্পেনে ৫ জন করে, কাতারে ৪, সুইডেনে ২, মালদ্বীপ, পর্তুগাল, কেনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন।

এদিকে, আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিঙ্গাপুরে। দেশটিতে রোববার পর্যন্ত ২২ হাজারের বেশি লোক আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশির সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে।

-জেডসি