বিমানবাহিনীর কর্মকর্তা আমাকে ধর্ষণ করেছে: মার্কিন সিনেটর
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৬ পিএম, ৭ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে কর্ণেল হিসেবে চাকরির সময় তার বসের হাতে ধর্ষিতা হয়েছিলেন বর্তমান সিনেটর মারথা ম্যাকস্যালি। বিশ্ব নারী দিবসের মাত্র একদিন আগে বোমা ফাটালেন যুদ্ধে অংশ নেয়া এই মার্কিন জঙ্গিবিমানের প্রথম নারী পাইলট। খবর বিবিসি।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে যৌন নিপীড়ন বিষয়ক এক শুনানিতে এসব কথা বলেছেন মারথা ম্যাকস্যালি।
কিন্তু বিমান বাহিনীতে কাজ করার সময় নিজের ধর্ষণের ঘটনা নিয়ে কোনো অভিযোগ করেননি অ্যারিজোনা অঙ্গরাজ্যের রিপাবলিকান দলের এই নেত্রী। কারণ হিসেবে তিনি, নিজের লজ্জা ও বিভ্রান্তবোধ এবং প্রচলিত পদ্ধতির ওপর অবিশ্বাসের কথা তুলে ধরেন।
তার ভাষায়, হতাশার কারণে বিমান বাহিনী থেকে গত ১৮ বছর ধরে বিচ্ছিন্ন ছিলাম। অন্য ধর্ষিতাদের মত আমিও ভেবেছিলাম, এ নিয়ে অভিযোগ করলে পদ্ধতিগত ক্রুটির কারণেই আমাকে ফের শ্লীলতাহানির সম্মুখীন হতে হবে।
বুধবার সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক সাবকমিটির ওই শুনানিকালে ম্যাকস্যালি বলেন, এ নিয়ে অনেক বছর ধরে আমি চুপ করে ছিলাম। কিন্তু সামরিক বাহিনী এই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় এবং সেখানে এসব ঘটনায় যথেষ্ট প্রতিক্রিয়া না হওয়ায় পরবর্তীতে আমি অনুভব করলাম কিছু লোককে জানানো দরকার যে আমিও নিপীড়িত হয়েছিলাম।
ম্যাকস্যালির এই সাক্ষ্যে তিনি ‘ভীষণভাবে তাড়িত’ হয়েছেন বলে মন্তব্য করেছেন কমিটির শীর্ষ পর্যায়ের ডেমোক্রেট সিনেটর ক্রিস্টেন জিলিব্রান্ড।
২০১৭ সালে যুক্তরাষ্ট্রের পুরো সামরিক বাহিনীজুড়ে যৌন নিপীড়নের ঘটনা প্রায় ১০ শতাংশ বেড়ে গিয়েছিল।
মার্কিন বিমান বাহিনী থেকে ২০১০ সালে কর্নেল পদে অবসর নেয়ার আগে দীর্ঘ ২৬ বছর ধরে ওই প্রতিষ্ঠানে চাকরি করেছেন ম্যাকস্যালি। এরপর দুই মেয়াদে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। গত বছর সিনেটর নির্বাচিত হন তিনি।
নিজের যৌন নিপীড়নের অভিজ্ঞতা নিয়ে আগেও কথা বলেছিলেন ম্যাকস্যালি। গত বছর সিনেট নির্বাচনের প্রার্থী হিসেবে প্রচারণাকালে ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি জানিয়েছিলেন, ১৭ বছর বয়সে হাই স্কুলের অ্যাথলেটিক কোচ তার সঙ্গে যৌন সম্পর্ক করার জন্য তাকে চাপ দিয়েছিলেন।
এছাড়া সামরিক বাহিনীতে থাকাকালীন সময়েও তিনি যৌন হেনেস্তার শিকার হয়েছিলেন বলেও জানিয়েছিলেন। তবে এবারই নিজের ধর্ষণ হওয়া নিয়ে সরাসরি মুখ খুললেন সিনেটর মার্থা ম্যাকস্যালি।
-জেডসি
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ফের বাড়ল স্বর্ণের দাম, আজ স্বর্ণের ভরি কত?
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত











