বিমানের মতো এবার ট্রেনেও রেলসেবিকা!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ৯ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
বিমানে বিমানসেবিকা (বিমানবালা) দেখতে সকলেই অভ্যস্ত। ট্রেনেও অতীতে রেলসেবিকা দেখা গেছে। তবে সবটাই ছিল বাছাই ট্রেনে পরীক্ষামূলকভাবে। এবার ভারতে পাকাপাকিভাবে বিশেষ কিছু ট্রেনে রেলসেবিকা পাওয়া যাবে। তবে এমন ট্রেনই বাছা হচ্ছে যেগুলি শুধু দিনের বেলা চলে। দিন ও রাত মিলিয়ে চলে এমন ট্রেনে এখনকার মতো পুরুষ রেলসেবকরাই থাকবেন।
ভারতে অতীতে তেজশ এক্সপ্রেসে এই ব্যবস্থা চালু হয়। এখন ঠিক হয়েছে শতাব্দী, গতিমান, তেজসের পাশাপাশি আরও যে সব প্রিমিয়াম ট্রেন রয়েছে সেগুলিতে রেলসেবিকা নিয়োগ করা হবে। আইআরসিটিসি যে সিদ্ধান্ত নিয়েছে তাতে দিনের বেলা রেলসেবিকারা নিযুক্ত থাকবেন।
ট্রেনে ওঠার সময়ে যাত্রীদের স্বাগত জানানো থেকে খাবার পরিবেশন, অভিযোগ শোনার কাজ করবেন তারাই। যে সব ট্রেন রাতে চলে সেগুলিতে অবশ্য এখন যে ব্যবস্থা রয়েছে সেটাই চালু থাকবে। এ কারণে প্রিমিয়াম ট্রেন হওয়া সত্ত্বেও রাজধানী ও দুরন্ত এক্সপ্রেসে রেলসেবিকা নিয়োগ হবে না।
আইআরসিটিসি সূত্রে জানা গেছে, এই পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ভারতে মোট ২৫টি প্রিমিয়াম ট্রেন চলে। সম্প্রতি বেসরকারি উদ্যোগে বন্দেভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনাও করা হয়েছে। এই সব ট্রেনে রেলসেবিকা দেখা যাবে খুব শীঘ্রই।
জানা যায়, সব ট্রেনেই রেলসেবিকাদের পোশাক হবে একই রকম। পরিষেবা ক্ষেত্রে প্রশিক্ষণ রয়েছে এমন মহিলাদেরই নিয়োগ করা হবে।
কিন্তু পুরুষের পরিবর্তে কেন মহিলা নিয়োগের সিদ্ধান্ত? শুধুই নতুন কিছু করা বা যাত্রীদের আকর্ষিত করাই লক্ষ্য নয় আইআরসিটিসি-র। সাধারণ ভাবে যাত্রী পরিষেবার ক্ষেত্রে মহিলা কর্মীরা ভাল কাজ করেন বলেই মনে করা হয়। তাছাড়াও মহিলা কর্মী রাখলে যাত্রীদের অভিযোগও অনেক কম থাকে। এই সব কারণ দেখেই বিমানের মতো রেলসেবিকা নিয়োগের ভাবনা বলে জানা গেছে। সূত্র: আনন্দবাজার
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক