ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ৭:৪৮:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

বিমান দুর্ঘটনা, রাষ্ট্রীয় শোক পালন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:৩৫ পিএম, ১৬ মার্চ ২০১৮ শুক্রবার

নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতদের স্মরণে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে এবং বিদেশে বাংলাদেশের সব মিশনে জাতীয় পাতাকা অর্ধনমিত রেখে জাতীয় শোক পালন করা হয়। পাশাপাশি কালো ব্যাজ ধারণ করা হয়েছে।
সোমবার নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৭১ আরোহীর মধ্যে ৪৯ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে চার ক্রুসহ ২৬ জন ছিলেন বাংলাদেশি। এছাড়াও এ ঘটনায় ১০ বাংলাদেশি আহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন এবং বুধবার সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠকে করে বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া নিহতদের স্মরণে আগামীকাল শুক্রবার দেশের সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার কর্মসূচি পালন করা হবে।
এদিকে রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন ও উপাচার্য ভবনসহ যে সকল ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তলন করা হয় সেসব স্থানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
উড়োজাহাজ দুর্ঘটনায় সাংবাদিক আহমেদ ফয়সালসহ নিহতদের স্মরণে শোকর‌্যালি করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। বৃহস্পতিবার বেলা ১১ টায় ডিআরইউ এর সামনে থেকে এই শোকর‌্যালিটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই সাথে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পরে সংগঠনের সদস্যরা কালো ব্যাজ ধারণ করেন। কর্মসূচির শুরুতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এই বিভাগের জনপ্রিয়