ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৫:১১:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

বিয়ে করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী, বাগদান সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫০ এএম, ৪ মে ২০১৯ শনিবার

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন তার দীর্ঘদিনের সঙ্গী টেলিভিশন উপস্থাপক ক্লার্ক গেফোর্ড-এর সাথে বাগদান সম্পন্ন করেছেন।

প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র এ খবরটি নিশ্চিত করেছেন।

শুক্রবার এক অনুষ্ঠানে জাসিন্ডার বাম হাতের আঙ্গুলে ডায়মন্ডের আংটি শোভা পেতে দেখা যায়। এরপর থেকে এই যুগলের এনগেজমেন্টের খবর ছড়িয়ে পড়ে।

স্থানীয় সংবাদ মাধ্যমেজাসিন্ডার মুখপাত্র জানিয়েছেন, ইস্টার সানডের দিন বাগদান সম্পন্ন করেন এই যুগল।

গতবছর এই দু'জন তাদের প্রথম সন্তান লাভ করেন। তাদের এই কন্যা সন্তানের নাম নিভ টে আরোহা।


রেডিও নিউজিল্যান্ডকে প্রধানমন্ত্রী বলেন, "আমি খুব, খুব সৌভাগ্যের অধিকারী"।

এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন মিস্টার গেফোর্ডের দায়িত্ববোধের কথা।

"আমার পাশে এমন একজন সঙ্গী রয়েছেন, যিনি যৌথ-দায়িত্বের বিশাল অংশের ভার গ্রহণ করেছেন। কারণ তিনি কেবল একজন শিশু রক্ষণাবেক্ষণকারী নন, তিনি একজন পিতাও"।
জাসিন্ডা আরডার্ন এর আগে বলেছিলেন, মিস্টার গেফোর্ড তাদের সন্তানকে দেখভালের জন্য বাড়িতেই অবস্থান করবেন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, ২০১২ সালে একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে জাসিন্ডা আরডার্ন এবং মি. গেফোর্ড-এর প্রথম দেখা হয়েছিল।

জাসিন্ডা আরডার্ন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা অবস্থায় সন্তানের জন্ম দেয়া দ্বিতীয় কোন বিশ্ব নেতা।

প্রথম জন ছিলেন পাকিস্তানের দুইবারের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।