বিয়ে সফলে ইন্দোনেশিয়ায় চালু হচ্ছে ‘প্রি-ওয়েডিং কোর্স’!
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩১ পিএম, ২৭ নভেম্বর ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
অনেকেই বিয়েকে ভয় পায়। বিয়ে নামক প্রতিষ্ঠানে এখনও যাদের ঢোকা বাকি তাদের মধ্যে তো ভয়ের অবকাশ থাকেই। নয়া জীবনে নয়া নিয়মে কী কী ভাবে টিকিয়ে রাখা যায় সুস্থ সম্পর্ক এই ভেবেই শুরু হয় অস্বস্তি।
বিয়ের লাড্ডু ব্যাপারটা শুনতে যতই মজার হোক না কেন, গিলতে বা ফেলতে আদতে খানিক সমস্যারই। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে। তাই বিয়েকে সফল করতে এবার বিয়ের আগেই বিশেষ কোর্স চালু হচ্ছে। সফল বিয়ের সিক্রেটস শেখাতে এশিয়ারই একটি দেশে চালু হতে চলেছে ‘প্রি-ওয়েডিং কোর্স’ বা প্রাক-বিবাহের কোর্স। বিয়ের আগেই বিয়ের পরের জীবন সম্পর্কে হবু দম্পতিদের শিক্ষিত করতেই এই বিশেষ পড়াশোনা। খবর জাকার্তা পোস্টের
এই বিশেষ কোর্সটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়াতে শুরু হচ্ছে। এই ‘প্রি-ওয়েডিং কোর্স’-এ বিয়ে করতে চলা দম্পতিদের স্বাস্থ্যের যত্ন নিতে, রোগ ব্যাধি থেকে বাঁচার এবং বাচ্চাদের যত্ন নেওয়ার টিপস শিখিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এই বিশেষ কোর্সের লক্ষ্য বিয়েকে সফলভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা।
জাকার্তা পোস্টের খবর অনুযায়ী, ২০২০ সালে শুরু হবে এই বিশেষ কোর্স। এবং মজার বিষয় হল, এই কোর্সে ভর্তি হওয়া যাবে বিনামূল্যে। এই কোর্সটি ইন্দোনেশিয়ার হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড কালচার অ্যাফেয়ার্স এবং মিনিস্ট্রি অফ রিলিজন অ্যান্ড মিনিস্ট্রি অফ হেলথ- এই তিনটি মন্ত্রক মিলে তৈরি করেছে।
রিলিজন অ্যাফেয়ার্সের এক আধিকারিক বলেন, “সবার মাথায় একটা প্রশ্ন নিশ্চয়ই আসছে, যদি কোনওভাবে ওই দম্পতি ফেল করে যান পরীক্ষায় তাহলে? এই প্রশ্নের সাফ উত্তর হল যে, কোনও দম্পতি যতি পাস না করতে পারেন তাহলে তারা বিয়ে করতে পারবেন না।”
তিন মাসের কোর্স করানো হবে এবং যদি কোনও দম্পতি এই কোর্সে অনুত্তীর্ণ হন তবে তাদের দু’জনকেই ইন্দোনেশিয়া সরকার বিয়ের অধিকার দেবে না।
-জেডসি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

