বিরামহীন সংক্রমণে ভারতে ফের সর্বোচ্চ দৈনিক আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৮ পিএম, ৭ মে ২০২১ শুক্রবার
বিরামহীন সংক্রমণে ভারতে ফের সর্বোচ্চ দৈনিক আক্রান্ত
ভারতে দৈনিক করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আজ শুক্রবারও ৪ লক্ষ ছাড়াল। এই নিয়ে তৃতীয় বার দেশটিতে দৈনিক আক্রান্ত ৪ লক্ষের গণ্ডি পার করল। গত ২৪ ঘণ্টায় ভারতে ৪ লক্ষ ১৪ হাজার ১৮৮ জন সংক্রমিত হয়েছেন। যা একদিনে আক্রান্তের নিরিখে সবচেয়ে বেশি। গোটা মহামারি পর্বে ওদেশে মোট আক্রান্তের সংখ্যা হল ২ কোটি ১৪ লক্ষ ৯১ হাজার ৫৯৮ জন।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ভারতে দৈনিক মৃত্যুকেও পৌঁছে দিয়েছে ৪ হাজারের দোরগোড়ায়। বৃহস্পতিবার দেশটিতে মৃত্যু হয়েছিল ৩ হাজার ৯৮০ জনের। শুক্রবার তা ৩ হাজার ৯১৫। করোনা আক্রান্ত হয়ে মোট প্রাণ হারিয়েছে ২ লক্ষ ৩৪ হাজার ৮৩ জনের। মোট মৃত্যুর সংখ্যায় মেক্সিকোকে পিছনে ফেলে এই মুহূর্তে বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে ভারত।
করোনা মহামারি পরিস্থিতিতে বিশ্বে সবচেয়ে খারাপ অবস্থা এখন ভারতের। রোজ যে সংখ্যক মানুষ সংক্রমিত হচ্ছেন এবং যে সংখ্যক রোগীর মৃত্যু হচ্ছে ভারতে, তা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। এমনকি এই সংখ্যায় আক্রান্ত এবং মৃত্যু কোভিডের কারণে বিশ্বের কোনও দেশেই হয়নি। বিপুল আক্রান্তের জেরে সক্রিয় রোগীর সংখ্যা রোজ বাড়ছে দেশটিতে। যা স্বাস্থ্যব্যবস্থাকে নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছে ৩৬ লক্ষ ৪৫ হাজার ১৬৪ জন।
এই পরিস্থিতিতেই দেশটিতে চলছে করোনার টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় ২৪ লক্ষ ৫৯ হাজার ৭১৯ জন টিকা পেয়েছে ভারতে। এ নিয়ে মোট ১৬ কোটি ৪৯ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে ভারতে। তবে টিকাকরণের গতি যে যথেষ্টই কম তা মেনে নিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার










