বিরোধী দলে থেকেও দেশের উন্নয়নের কথা ভেবেছি: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩২ পিএম, ২৯ নভেম্বর ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশটা আমাদের। আমাদের জানতে হবে, দেশের উন্নয়নটা কীভাবে হবে। '৭৫ পরবর্তী সময়ে যারা ক্ষমতায় এসেছিল তাদের দেশের প্রতি কোনো দায়িত্ববোধ ছিল না। কিন্তু আমরা যখন বিরোধী দলেও ছিলাম, দেশের উন্নয়নের কথা ভেবেছি।
আজ রোববার (২৯ নভেম্বর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ কাজ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ঢাকা থেকে বরিশাল, পটুয়াখালী হয়ে পায়রাবন্দর পর্যন্ত আমরা রেললাইন নিয়ে যাব। কাজ আমরা করব। উদ্যোগ নিয়েছি। বাংলাদেশে অভ্যন্তরীণ যোগাযোগের জন্য পণ্য পরিবহণ ও মানুষের যোগাযোগের জন্য এটা সহজ হবে।
সরকারপ্রধান বলেন, বিমান, রেল ও সড়ক পথের সার্বিক উন্নয়নে আমরা ব্যাপক কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছি। তাতে অর্থনীতি আরও শক্তিশালী হবে। বাংলাদেশে যোগাযোগ নেটওয়ার্ক আধুনিক, উন্নত ও বহুমুখী করার দিকে নজর রেখে আমরা কাজ করছি। যাতে আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখে।
বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণের ফলে মানুষের অনেক সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। দেশের অভ্যন্তরীণ যোগাযোগের ব্যাপক উন্নতি হবে। টাঙ্গাইলে কোনও রেললাইন ছিল না। আমরাই প্রথম টাঙ্গাইলে রেল লাইন দেই। রেল পণ্য পরিবহনে বিশেষ ভূমিকা রাখছে।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











