বিল-মেলিন্ডা গেটস ফাউন্ডেশন বাংলাদেশে টিকাদানে সহায়তা দেবে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৩ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান বিল গেটস বলেছেন, তার সংস্থা বাংলাদেশের টিকাদান কর্মসূচিতে সহায়তা দেবে। বৃহস্পতিবার লোতে নিউইয়র্ক প্যালেস হোটেলের দ্বিপক্ষীয় সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বিল গেটস এই আশ্বাস দেন। সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন।
বিল গেটস স্বাস্থ্য খাতে বিশেষ করে টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের অসামান্য সাফল্যের ভুয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রী তাঁর সরকারের টিকাদান কর্মসূচির সাফল্য সম্পর্কে তাকে অবহিত করেন।
শেখ হাসিনা বিল গেটসকে আরো জানান, কক্সবাজারে আশ্রয় গ্রহণকারী জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদেরকেও এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। তিনি বলেন, ‘একজন রোহিঙ্গাও কোন প্রকার সংক্রামক রোগে মারা যায়নি।’
জবাবে বিল গেটস বলেন, বাংলাদেশের টিকাদান কর্মসূচিতে সহায়তা দিতে তারা প্রস্তুত রয়েছেন। তিনি প্রধানমন্ত্রীকে জানান, তারা নতুন ধরনের টিকা উদ্ভাবন করেছেন। এ টিকা টাইফয়েড ও কলেরার মতো বিভিন্ন রোগ থেকে মানুষকে রক্ষায় সহায়তা করবে।
এসময় প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, ন্যাশনাল এডভাইজরী কমিটি অন অটিজম এন্ড এনডিডিএস বাংলাদেশের চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান উপস্থিত ছিলেন।
এছাড়া এক্সন মোবিন এলএনজি মার্কেট ডেভেলপমেন্টের চেয়ারম্যান এলেক্স ভি ভলকভ, ইউনিসেফের সাবেক মহাপরিচালক ইরিনা বোকোভা এবং আইসিসি প্রসিকিউটর ফাতু বেনসোডাও একই স্থানে পৃথকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বলে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জানান।
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%




