ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২০:২০:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

বিল-মেলিন্ডা বিচ্ছেদের পেছনে চীনা নারী!

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ১০ মে ২০২১ সোমবার

বিল-মেলিন্ডা বিচ্ছেদের পেছনে চীনা নারী!

বিল-মেলিন্ডা বিচ্ছেদের পেছনে চীনা নারী!

বিল গেটস ও মেলিন্ডার ২৭ বছরের সংসার ভেঙে গেছে সে তো পুরানো খবর। এবার শোনা যাচ্ছে এ সংসার ভাঙার পেছনে এক চীনা সুন্দরী নারী দায়ী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই বলছে। ঝি শেলি ওয়াং নামের ওই নারী ‘বিল অ্যান্ড ফাউন্ডেশন’-এর অনুবাদক হিসেবে কাজ করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে শেলি বলেছেন, বিল গেটস ও মেলিন্ডা দম্পতির সঙ্গে আমার পেশাদারিত্বের সম্পর্ক।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের খবরে বলা হয়, ২০১৫ সাল থেকে বিলের ওই ফাউন্ডেশনে অনুবাদক হিসেবে কাজ করছেন ৩৬ বছর বয়সী শেলি। বিল-মেলিন্ডা দম্পতির বিচ্ছেদ ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিল গেটস ও তাকে জড়িয়ে নানা গুজব ছড়াতে থাকে। বিল গেটসের সঙ্গে তার অন্তরঙ্গতা বিচ্ছেদকে ত্বরান্বিত করেছে বলেও অভিযোগ করেন অনেকে।

পরে এ নিয়ে মুখ খোলেন শেলি। চায়নিজ সোশ্যাল মিডিয়া উইবোতে এক স্ট্যাটাসে তিনি বলেন, আমি মনে করেছিলেন, গুজবটি এমনিতেই চলে যাবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়তে শুরু করে। তিনি এসব ভিত্তিহীন গুজবে সময় ব্যয় করেন না বলেও জানান।