বিশ্বকাপ ফুটবলকে ঘিরে কুমিল্লায় পতাকা বিক্রির হিড়িক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৯ পিএম, ২০ নভেম্বর ২০২২ রবিবার
সংগৃহীত ছবি
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে উৎসবে মেতেছে বাংলাদেশি সমর্থকরাও। এর অংশ হিসেবে কুমিল্লায় ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা বিক্রির হিড়িক পড়েছে।
গত কয়েকদিন ধরে কুমিল্লায় ১০-১২ জন ভ্রাম্যমাণ পতাকা বিক্রেতা ফেরি করে পতাকা বিক্রি করছেন। তারা ফুটপাতে দাঁড়িয়ে কিংবা পায়ে হেঁটে লাঠিতে পতাকা বেঁধে বিক্রি করছেন।
বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থক বেশি থাকায় এ দুই দেশের পতাকা বিক্রি হয় বেশি হচ্ছে। এ ছাড়াও গত কয়েক বছরে জার্মানি, স্পেন ও পর্তুগাল ও ফ্রান্সের সমর্থক বেড়েছে কুমিল্লায়। তাই এসব দেশের পতাকাও কমবেশি বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা।
এদিকে পতাকার পাশাপাশি চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের জার্সিও বিক্রি হচ্ছে। বাসা-বাড়ির ছাদ কিংবা দোকানঘরে ওড়ানোর জন্য পছন্দের দেশের পতাকা সংগ্রহ করছেন ফুটবলপ্রেমীরা। আজ ২০ নভেম্বর শুরু হচ্ছে বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা। তাই ফুটবলপ্রেমীরা সমর্থনকারী দলের পতাকার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম, চায়ের দোকান থেকে বাড়ির উঠোনে যুক্তিতর্কে মেতে উঠেছেন।
সরেজমিনে দেখা যায়, বিশ্বকাপ ফুটবল দলের পতাকা কাধে নিয়ে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন পতাকা বিক্রেতা আমিনুল ইসলাম। তার কাছ থেকে পতাকা কিনতে ভিড় করছেন শহরের ফুটবলপ্রেমীরা।
তিনি বলেন, দেশের অন্যান্য স্থানের মতো এ জেলাতেও আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল টিমের সমর্থক বেশি থাকায় এ দুই দেশের পতাকা বেশি বিক্রি হচ্ছে।
পতাকা বিক্রেতা মনির হোসেন বলেন, ফেরি করে পতাকা বিক্রি করি। কয়েক দিন আগে বিক্রি কম ছিল। গতকাল থেকে পতাকা বিক্রিও বেড়েছে। আমি বাংলাদেশ, আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ইতালি, ফ্রান্স , ইংল্যান্ড, স্পেনসহ বিভিন্ন দেশের পতাকা বিক্রি করছি। বিভিন্ন সাইজ এবং কোয়ালিটি ভেদে প্রতিটি পতাকা ১০০-৫০০ টাকা পর্যন্ত বিক্রি করছি। বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে সকাল থেকে রাত পর্যন্ত পতাকা বিক্রি করি। তবে অন্যান্য বিশ্বকাপের তুলনায় এবছরের পতাকা বিক্রি বেশি হচ্ছে বলে তিনি জানান।
সমর্থকদের মধ্যে যারা দেশপ্রেমিক তাহারা পছন্দের দেশের পতাকার পাশাপাশি নিজের দেশের পতাকাও কিনছেন। বাড়ির ছাদে কিংবা জানালাতে টাঙানো হলে সেখানে উপরে বাংলাদেশের পতাকা দিয়ে নিচে পছন্দের দলের পতাকা প্রদর্শন করে।
শাসনগাছা এলাকায় পতাকা বিক্রেতা কামরুজ্জামান বলেন, বিশ্বকাপ শুরুর আগে থেকেই ফেরি করে পতাকা বিক্রি করি। কয়েক দিন আগে বিক্রি কম ছিল। গতকাল থেকে বিক্রি বেড়েছে। আমি বাংলাদেশ, আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স ও স্পেনসহ বিভিন্ন দেশের পতাকা বিক্রি করছি।
শহরের রেইকোর্স এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন জানান, বিশ্বকাপক ফুটবলকে কেন্দ্র করে বিভিন্ন দলের পতাকা বিক্রি বেড়েছে। আমি নিজেও ৩টি পতাকা কিনেছি। একটি বাংলাদেশের। বাকি দুটি ব্রাজিল ও আর্জেন্টিনার। আমার ঘরে দুই দলের সমর্থকই রয়েছে, তাই দুই দেশের পতাকাই কিনতে হয়েছে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



