বিশ্বজুড়ে একদিনে করোনায় ১০ হাজারের বেশি মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১২ পিএম, ৫ জুন ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী ভাইরাস করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল গোটাবিশ্ব। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখনো প্রতিদিন মারা যাচ্ছেন হাজারো মানুষ। আক্রান্তের তালিকাতেও নাম উঠছে লাখো মানুষের। গত এক দিনে মৃত মানুষের তালিকায় যোগ হয়েছে আরও ১০ সহস্রাধিক মানুষের নাম। তাদের মধ্যে সবচেয়ে বেশি ৩ হাজার ৩৮২ জনের মৃত্যু হয়েছে এশিয়ার দেশ ভারতে। একই সময়ে সারাবিশ্বে আরও ৪ লাখ ১৬ হাজারের বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে অদৃশ্য ভাইরাসটি।
করোনা আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল আটটা পর্যন্ত বিশ্বে এ পর্যন্ত করোনা রোগীর মোট সংখ্যা ১৭ কোটি ৩৩ লাখ ১৮ হাজার ৪৭০ জন। যাদের মধ্যে মারা গেছে ৩৭ লাখ ২৭ হাজার ২৮৩ জন। এ পর্যন্ত ভাইরাসটির সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১৫ কোটি ৬০ লাখ ৫৯ হাজার ৪১০ জন।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ৯২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৫২০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪১ লাখ ৯২ হাজার ২৩। যার মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ১২ হাজার ২৪০ জনের।
এরপরের স্থানেই আছে এশিয়ার দেশ ভারত। গত ২৪ ঘণ্টায়ও দেশটিতে ৩ হাজার ৩৮২ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে আরও ১ লাখ ২১ হাজার ৪৭৬ জন। যাতে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৮৬ লাখ ৯৩ হাজার ৮৩৫ জনে। আর মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৪ হাজার ১০১ জনের।
তালিকার তৃতীয় স্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ১৮৪ জনের এবং শনাক্ত হয়েছে ৩৮ হাজার ৪৮২ জন। যা নিয়ে দেশটিতে এখন মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৭০ হাজার ৯৬৮ আর মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৮ লাখ ৪১ হাজার ৯৫৪।
তালিকায় এরপরের স্থানে থাকা ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, যুক্তরাজ্য ও ইতালিতে সংক্রমণের সংখ্যা ৪০ থেকে ৬০ লাখের মধ্যে থাকলেও তুরস্ক বাদে অপর দেশগুলোতে মৃত্যু লাখ ছাড়িয়েছে।
-জেডসি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই










