ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ১২:১৪:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি মহান স্বাধীনতা দিবস আজ

বিশ্বজুড়ে করোনায় একদিনে মৃত্যু ১০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৮ পিএম, ২১ আগস্ট ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

স্বাস্থ্যবিধি মানা ও টিকাদানের হার বাড়ানোর ফলে করোনা পরিস্থিতি কিছুটা স্বস্তির আভাস দিলেও বিশ্বজুড়ে এর প্রভাব আবার বেড়েছে। দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে এলেও গত কয়েকদিনে তা আবার বেড়েছে। গত একদিনে বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ হাজারের বেশি মানুষের। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৮২ হাজার মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ১৫ লাখ ৩ হাজার ৪৩৪ জনের। মৃত্যু হয়েছে ৪৪ লাখ ২৬ হাজার ৫৪৩ জনের।

করোনা থেকে সেরে উঠেছেন ১৮ কোটি ৯২ লাখের বেশি মানুষ। এখন করোনা রোগী রয়েছেন এক কোটি ৭৮ লাখের বেশি। এদের মধ্যে এক লাখ ৯ হাজারের বেশি রোগীর অবস্থা গুরুতর।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৮৩ লাখ ৯৮ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৪ হাজার ২৮১ জনের।

করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৩ লাখ ৯২ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৩ হাজার ৯৯৮ জনের।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৫ লাখ ২৮ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৩ হাজার ৬৫৮ জনের।

তালিকায় ২৭ নম্বরে থাকা বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৫৩ হাজার ২০৩ জনের এবং মৃত্যু হয়েছে ২৫ হাজার ২৩ জনের। এখন করোনা রোগী রয়েছেন ৮০ হাজার ৪২৫ জন। এদের মধ্যে ১৪৪৫ জনের অবস্থা গুরুতর।

বিশ্বের বিভিন্ন দেশে জোরকদমে চলছে টিকাদান। এরই মধ্যে বেশিরভাগ দেশ তাদের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার বেশিরভাগকে টিকা দিয়ে ফেলেছে। টিকা দেয়ার হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিথিল করা হয়েছে করোনা বিধিনিষেধ। এছাড়া যেসব দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রয়েছে সেসব দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে বিভিন্ন দেশ।

-জেডসি