ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১৫:০২:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি ১০ লাখ ছুঁই ছুঁই

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বজুড়ে এখনো প্রতিনিয়ত তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ হাজার ৩০৬ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসটিতে। একই সময়ে নতুন করে আরও ২ লাখ ৯৪ হাজার ৬৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন দুই লাখ ৩৪ হাজারের বেশি মানুষ।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩০ লাখ ৫৩ হাজার ১৪৪ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯ লাখ ৯৮ হাজার ৭১৬ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই কোটি ৪৪ লাখ ৫ হাজার ৯২১ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের পরেই সংক্রমণে এগিয়ে রয়েছে ভারত, লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, রাশিয়া, কলম্বিয়া, পেরু, মেক্সিকো, স্পেন, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা।

আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ধারে-কাছে নেই কোনো দেশ। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৭২ লাখ ৮৭ হাজার ৫৬১ জন। এর মধ্যে মারা গেছেন ২ লাখ ৯ হাজার ১৭৭ জন।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৯ লাখ ৯০ হাজার ৫৮১ জন এবং মৃত্যু হয়েছে ৯৪ হাজার ৫৩৪ জনের।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৪৭ লাখ ১৮ হাজার ১১৫ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে এক লাখ ৪১ হাজার ৪৪১ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৪৩ হাজার ৫৭১ জন। এর মধ্যে মারা গেছেন ২০ হাজার ২২৫ জন।

পঞ্চম স্থানে থাকা কলোম্বিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৬ হাজার ৩৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৫ হাজার ২৯৬ জনের।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৫ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৩ লাখ ৫৭ হাজার ৮৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ১২৯ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন দুই লাখ ৬৮ হাজার ৭৭৭ জন।

-জেডসি