ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ১:১৯:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি ৩৫ লাখ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৩ পিএম, ২৬ মে ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতী ভাইরাস করোনা এখনো তাণ্ডব চালাচ্ছে বিশ্বজুড়ে। এখন পর্যন্ত করোনায় বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৩৫ লাখ মানুষের। কোভিড থেকে সেরে উঠেছে ১৫ কোটির বেশি মানুষ।

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ হাজার ৬৯ জন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২২ হাজার ৪৬০ জন।

বুধবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৪ লাখ ৯৯ হাজার ৪১৭ জনে। ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি ৮৫ লাখ ১৩ হাজার ২২৬ জনে। সুস্থ হয়েছেন ১৫ কোটি ১ লাখ ১২ হাজার ২৭৪ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ১৮৯ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৫ হাজার ২০৮ জন মারা গেছেন।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৭১ লাখ ৫৬ হাজার ৩৮২ জন এবং মারা গেছেন ৩ লাখ ১১ হাজার ৪২১ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৬১ লাখ ৯৫ হাজার ৯৮১ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৫২ হাজার ২২৪ জনের।

এছাড়া তালিকায় প্রথম দশের মধ্যে রয়েছে ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, ব্রিটেন, ইতালি, জার্মানি এবং স্পেন। বাংলাদেশের অবস্থান ৩৩-এ।

-জেডসি