বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ছাড়াল সাড়ে ১১ লাখ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৮ এএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখনো সারা বিশ্বে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন অনেক মানুষ। রবিবার সকাল পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা সাড়ে ১১ লাখ ছাড়িয়েছে। দীর্ঘ হচ্ছে আক্রান্ত মানুষের তালিকাও। সুস্থের হারও রয়েছে উল্লেখযোগ্য পরিমাণ।
গত একদিনে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৫৯৮ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ৮৮৬ জন।
করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২৯ লাখ ২৪ হাজার ৫৩৩ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১ লাখ ৫৪ হাজার ৭৬১ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন কোটি ১৬ লাখের বেশি মানুষ।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের পরেই সংক্রমণে এগিয়ে রয়েছে ভারত, ব্রাজিল, রাশিয়া, কলম্বিয়া, পেরু, মেক্সিকো, স্পেন, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা।
তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই বাড়ছে করোনার সংক্রমণ। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৮ লাখ ২৭ হাজার ৯৩২ জন। মৃত্যু হয়েছে দুই লাখ ৩০ হাজার ৬৮ জনের।
দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৮ লাখ ৬৩ হাজার ৮৯২ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ১৮ হাজার ৫৬৭ জনের।
তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫৩ লাখ ৮১ হাজার ২২৪ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে এক লাখ ৫৬ হাজার ৯২৬ জনের।
চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৯৭ হাজার ১৬৭ জন। এর মধ্যে মারা গেছেন ২৫ হাজার ৮২১ জন।
পঞ্চম স্থানে উঠে আসা স্পেনে করোনায় আক্রান্তের সংখ্যা ১১ লাখ ১০ হাজার ৩৭২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৭৫২ জনের।
প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৮ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৩ লাখ ৯৭ হাজার ৫০৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৭৮০ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ১৩ হাজার ৫৬৩ জন।
-জেডসি
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
- রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা









