বিশ্বজুড়ে করোনায় সংক্রমণ ও মৃত্যু কমছে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৪ পিএম, ২২ জুন ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা আরও কমেছে। আগের দিন মৃতের সংখ্যা সাত হাজারের নিচে নামলেও গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ৬ হাজারের নিচে নেমেছে, যা দৈনিক মৃত্যুর মধ্যে তিন মাসের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। একইসঙ্গে কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও, যা সাড়ে তিন মাসের মধ্যে একদিনে সর্বনিম্ন সংক্রমণ।
গত ২৪ ঘণ্টায় করোনায় বেশি মৃত্যু হয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। দৈনিক মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে আছে ভারত।
একদিনে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৮১৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে তিন শতাধিক। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ২ লাখ ৭৬ হাজার ৪১১ জনের দেহে।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে মঙ্গলবার সকালে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ হাজার ৮১৬ জন, যা ৩ মাস ৮ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১৪ মার্চ ৬ হাজার ১৬৮ জনের মৃত্যু হয়েছিল। নতুন আক্রান্তদের নিয়ে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৮ লাখ ৮৮ হাজার ৩৫৭ জনে।
একই সময়ের মধ্যে ২ লাখ ৭৬ হাজার ৪১১ জন আক্রান্ত হয়েছে অদৃশ্য ভাইরাসটিতে। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ১৪ হাজার। ৩ মাস ১৪ দিনের মধ্যে একদিনে সবচেয়ে কম সংক্রমিত হয়েছে গত ২৪ ঘণ্টায়। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৯৫ লাখ ৩৪ হাজার ৫০০ জনে। এর আগে গত ৮ মার্চ সর্বনিম্ন ২ লাখ ৯৪ হাজার ৭১৫ জন সংক্রমিত হয়েছিলেন।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৪ লাখ ১৯ হাজার ৮৩৮ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ১৭ হাজার ৪৬৩ জন মারা গেছেন।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৮৯৯ জন। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ৮০৬ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ২ হাজার ৮১৭ জনের।
অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৮৪৬ জন। দেশটিতে মোট আক্রান্ত দুই কোটি ৯৯ লাখ ৭৩ হাজার ৪৫৭ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮৯ হাজার ২৬৮ জন।
এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৭ লাখ ৫৭ হাজার ৭৯৮ জন, রাশিয়ায় ৫৩ লাখ ৩৪ হাজার ২০৪ জন, যুক্তরাজ্যে ৪৬ লাখ ৪০ হাজার ৫০৭ জন, ইতালিতে ৪২ লাখ ৫৩ হাজার ৪৬০ জন, তুরস্কে ৫৩ লাখ ৭৫ হাজার ৫৯৩ জন, স্পেনে ৩৭ লাখ ৬৪ হাজার ৬৫১ জন, জার্মানিতে ৩৭ লাখ ৩০ হাজার ৫৯৯ জন এবং মেক্সিকোতে ২৪ লাখ ৭৭ হাজার ২৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
করোনায় আক্রান্ত হয়ে ফ্রান্সে এক লাখ ১০ হাজার ৭৭৮ জন, রাশিয়ায় এক লাখ ২৯ হাজার ৮০১ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৭ হাজার ৯৮১ জন, ইতালিতে এক লাখ ২৭ হাজার ২৯১ জন, তুরস্কে ৪৯ হাজার ২৩৬ জন, স্পেনে ৮০ হাজার ৬৮৯ জন, জার্মানিতে ৯১ হাজার ৭ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৩১ হাজার ১৮৭ জন মারা গেছেন।
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










