বিশ্ববাজারে আজ থেকে কমল স্বর্ণের দাম
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৩ পিএম, ২১ নভেম্বর ২০২৫ শুক্রবার
বিশ্ববাজারে আজ থেকে কমল স্বর্ণের দাম
মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী চাকরিসংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর ফেডারেল রিজার্ভ আগামী মাসে সুদের হার কমাবে—এমন প্রত্যাশা দুর্বল হয়ে পড়েছে। এর প্রভাবে আজ শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে।
শুক্রবার দুপুর ১২টা ১৩ মিনিট (জিএমটি) পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.৯ শতাংশ কমে দাঁড়ায় আউন্সপ্রতি ৪,০৩৯.৭৯ ডলারে। সাপ্তাহিক হিসাবে স্বর্ণের দাম ০.৯ শতাংশ কমেছে। ডিসেম্বর ডেলিভারিভিত্তিক মার্কিন ফিউচার স্বর্ণের দামও ০.৬ শতাংশ কমে আউন্সপ্রতি ৪,০৩৭.১০ ডলার।
উইজডমট্রির কমোডিটি স্ট্র্যাটেজিস্ট নিটেশ শাহ বলেন, সুদের হার কমানোর সম্ভাবনা এখন দুর্বল হয়ে পড়েছে, কারণ বৃহস্পতিবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের তথ্য বেশ ভালো ছিল। মূলত এ কারণেই স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত মার্কিন চাকরি প্রতিবেদন অনুযায়ী, নন-ফার্ম পেরোল ১১৯,০০০ বেড়েছে, যেখানে আগের পূর্বাভাস ছিল মাত্র ৫০,০০০। তবে বেকারত্বের হার চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সভার আগে আর কোনো চাকরি প্রতিবেদন প্রকাশিত হবে না। এ অবস্থায় ট্রেডাররা এখন মাত্র ৪১ শতাংশ সম্ভাবনা দেখছেন যে, ফেড সুদের হার কমাতে পারে। নিম্ন সুদহার পরিবেশে স্বর্ণ সাধারণত ভালো পারফরম করে।
অন্যদিকে, ক্লিভল্যান্ড ফেডের প্রেসিডেন্ট বেথ হ্যাম্যাক, যিনি সাম্প্রতিক সুদহার কমানোর সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন, তিনি বৃহস্পতিবার সতর্ক করে বলেন যে, মুদ্রাস্ফীতির কারণে আরও সুদ কমানো ঝুঁকিপূর্ণ হতে পারে।
এদিকে এ সপ্তাহে এশিয়ার প্রধান প্রধান বাজারগুলোতে স্বর্ণের শারীরিক চাহিদা দুর্বল ছিল। সুদের হার ওঠানামা ও বাজারের অস্থিরতা সম্ভাব্য ক্রেতাদের স্বর্ণ কেনা থেকে বিরত রেখেছে।
সূত্র: রয়টার্স
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








