বিশ্বব্যাপী করোনায় আরও ৮ হাজারের বেশি মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১০ পিএম, ২৬ জুন ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
করোনায় বিপর্যস্ত সারা বিশ্ব। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও আট হাজারের বেশি মানুষ। একই সময়ে আক্রান্তও বেড়েছে আগের দিনের তুলনায় বেশি। এই সময়ে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ব্রাজিলে।
নতুন করে আক্রান্তদের নিয়ে বিশ্বব্যাপী ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ১৮ কোটি পৌনে ১২ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৯ লাখ ২৪ হাজার।
শনিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৮৯৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় ৯৫৫। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৯ লাখ ২৪ হাজার ৯৭২ জনে।
এছাড়া একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৯ হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ১১ লাখ ৭৫ হাজার ৫৬১ জনে।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৬৭২ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ১৯ হাজার ১৫২ জন মারা গেছেন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৯৯০ জন। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৮৩ লাখ ২২ হাজার ৭৬০ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ১১ হাজার ২৭২ জনের।
করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৮৬ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ১ লাখ ৮২ হাজার ৪৬৯ জন এবং মারা গেছেন ৩ লাখ ৯৪ হাজার ৫২৪ জন।
এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৭ লাখ ৬৬ হাজার ৩১৫ জন, রাশিয়ায় ৫৪ লাখ ৯ হাজার ৮৮ জন, যুক্তরাজ্যে ৪৬ লাখ ৯৯ হাজার ৮৬৮ জন, ইতালিতে ৪২ লাখ ৫৬ হাজার ৪৫১ জন, তুরস্কে ৫৩ লাখ ৯৮ হাজার ৮৭৮ জন, স্পেনে ৩৭ লাখ ৮২ হাজার ৪৬৩ জন, জার্মানিতে ৩৭ লাখ ৩৩ হাজার ৫২৫ জন এবং মেক্সিকোতে ২৪ লাখ ৯৩ হাজার ৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১০ হাজার ৯৩৯ জন, রাশিয়ায় এক লাখ ৩২ হাজার ৬৪ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৮ হাজার ৬৬ জন, ইতালিতে এক লাখ ২৭ হাজার ৪১৮ জন, তুরস্কে ৪৯ হাজার ৪৭৩ জন, স্পেনে ৮০ হাজার ৭৭৯ জন, জার্মানিতে ৯১ হাজার ২৪৭ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৩২ হাজার ৬৮ জন মারা গেছেন।
-জেডসি
- কুমিল্লা শহরে রানীর দিঘির পারে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা











