ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১৯:২৭:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি মহান স্বাধীনতা দিবস আজ

বিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’ চালু করছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৬ এএম, ৩ নভেম্বর ২০২১ বুধবার

বিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’ চালু করছে সৌদি আরব

বিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’ চালু করছে সৌদি আরব

বিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’ চালু করতে যাচ্ছে সৌদি আরব। আগামীকাল বৃহস্পতিবার দেশটির রাজধানী রিয়াদ ও প্রাচীন শহর আলউলার মধ্যে বিমান ভ্রমণের সময় প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো তুলে ধরা হবে। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাদুঘরটি আলউলার রয়্যাল কমিশন ও সৌদিয়া বিমানের একটি যৌথ প্রকল্প। এতে আলউলায় প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে আবিষ্কৃত নিদর্শনগুলো প্রদর্শন করা হবে।

সৌদি সংবাদ সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, যাত্রীরা ‘আর্কিটেক্টস অব অ্যানসিয়েন্ট আরাবিয়া’ নামে একটি ডিসকভারি চ্যানেল ডকুমেন্টারিও দেখতে পারবেন। যা এ বছরই উদ্বোধন করা হয়েছে।

কমিশনের প্রত্নতত্ত্ব এবং সাংস্কৃতিক ঐতিহ্য গবেষণার পরিচালক রেবেকা ফুট ভ্রমণের সময় ওই ডকুমেন্টারির একটি ভূমিকা প্রদান করবেন এবং জাদুঘরের শিল্পকর্ম সম্পর্কে ব্যাখ্যা দেবেন।

তিনি বলেন, স্থানীয় ও আন্তর্জাতিক প্রত্নতাত্ত্বিকদের দ্বারা আলউলায় একটি বড় কাজ চলছে। আমরা এখানকার জটিল প্রকৃতি বুঝতে শুরু করছি। আলউলা আরব উপদ্বীপের একটি লুকানো রত্ন এবং আমরা ধীরে ধীরে এর গোপনীয়তা আবিষ্কার করছি। বিমান ভ্রমণের সময় যাত্রীদের সঙ্গে এখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে অনেক তথ্য শেয়ার করতে পারবো।

কমিশনের প্রধান বিপণন কর্মকর্তা ফিলিপ জোনস বলেন, জাদুঘরটি আলউলার প্রত্নতাত্ত্বিক কাজের গুরুত্ব তুলে ধরবে। এটি সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক প্রোগ্রাম বলেও মনে করছেন তারা।