ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৯:০৭:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০ ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া

বিশ্বের শীর্ষ যানজটের শহর ঢাকা: গবেষণা প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বের শীর্ষ যানজটের শহর হিসেবে আবারও জায়গা করে নিয়েছে ঢাকা। বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান নামবিও-এর প্রকাশিত ‘ওয়ার্ল্ড ট্র্যাফিক ইনডেক্স ২০১৯’-এ এই তথ্য উঠে এসেছে। সূচক বলছে, শীর্ষ যানজটের শহরগুলোর তালিকায় ঢাকার পরেই আছে কলকাতা এবং এরপরই দিল্লি।

যানজটপূর্ণ শীর্ষ দশটি শহরের নয়টিই এশিয়ার। অন্য একটি শহর কেনিয়ার। শীর্ষ দশে থাকা এই শহরগুলো হলো যথাক্রমে- নাইরোবি (কেনিয়া), জাকার্তা (ইন্দোনেশিয়া), কলম্বো (শ্রীলঙ্কা), মুম্বাই (ভারত), ম্যানিলা (ফিলিপাইন), শারজাহ (সংযুক্ত আরব আমিরাত) ও তেহরান (ইরান)।

বিশ্বের মোট ২০৭টি শহরকে এই তালিকায় সংযুক্ত করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ অবস্থানে আছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। অর্থাৎ ভিয়েনায় যানজট সবচেয়ে কম। কম যানজটের শহরগুলোর তালিকায় এরপর আছে যথাক্রমে- ব্রুনো (চেক রিপাবলিক), কোপেনহেগেন (ডেনমার্ক), গুটেনবার্গ (সুইডেন) ও ফ্রাঙ্কফুর্ট (জার্মানি)।

এ সূচক প্রণয়নে কয়েকটি কয়েকটি বিষয় বিবেচনায় নিয়েছে নামবিও। এর মধ্যে আছে- সময় সূচক, সময় অপচয় সূচক, অদক্ষতা সূচক ও কার্বন নিঃসরণ সূচক।

-জেডসি