বিশ্বের সব সাংবাদিককে নোবেল পুরস্কার উৎসর্গ করলেন রেসা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩১ পিএম, ৯ অক্টোবর ২০২১ শনিবার
ফাইল ছবি
সংবাদমাধ্যমের স্বাধীনতার লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে শান্তিতে নোবেলজয়ী ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা এই পুরস্কার বিশ্বের সব সাংবাদিককে উৎসর্গ করেছেন। শনিবার তিনি বলেছেন, শান্তির এই নোবেল পুরস্কার বিশ্বের সব সাংবাদিকের।
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের কড়া সমালোচক মারিয়া রেসা ফরাসি বার্তাসংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রকৃত অর্থে এই পুরস্কার বিশ্বজুড়ে কাজ করা সব সাংবাদিকের। আমাদের অনেক ফ্রন্ট থেকে সাহায্য দরকার। আজকে সাংবাদিক হওয়া অনেক বেশি কঠিন এবং বিপজ্জনক।
শুক্রবার ফিলিপাইনের সংবাদমাধ্যম র্যাপলারের সহ-প্রতিষ্ঠাতা মারিয়া রেসা এবং রাশিয়ার সাংবাদিক দিমিত্রি মুরাতভকে চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। নিয়ন্ত্রকদের বিরুদ্ধে লড়াই চালিয়ে গণমাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা রক্ষার প্রচেষ্টা জারি রাখায় চলতি বছর শান্তির নোবেল পেয়েছেন ফিলিপাইন ও রাশিয়ার এ দুই সাংবাদিক।
সাংবাদিকদের জন্য বিশ্বে সবচেয়ে বিপজ্জনক স্থান হিসেবে পরিচিত ফিলিপাইনের মতো দেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করে যাওয়া এই সাংবাদিকের নোবেলপ্রাপ্তিকে ‘বিজয়’ হিসেবে প্রশংসা করেছেন দেশটির বিভিন্ন সাংবাদিক সংগঠন ও মানবাধিকার কর্মীরা।
২০১৬ সালে ফিলিপাইনের ক্ষমতায় দুতার্তে আসার পর রেসা এবং তার সংবাদমাধ্যম র্যাপলারকে ধারাবাহিক ফৌজদারি অপরাধের অভিযোগ, তদন্তের মুখোমুখি হওয়া ছাড়াও অনলাইনে আক্রমণের শিকার হতে হয়। প্রেসিডেন্ট দুতার্তে বরাবরই র্যাপলারকে ‘ভুয়া সংবাদমাধ্যম’ বলেছেন এবং রেসাকে নিয়ে দেশটিতে অনলাইনে মানহানিকর বার্তা ছড়ানো হয়।
৫৮ বছর বয়সী ফিলিপিনো এই সাংবাদিক বলেছেন, এই পুরস্কার তার নিজের এবং ফিলিপাইনের অন্যান্য সাংবাদিকদের শারীরিক আক্রমণ ও অনলাইন হুমকির বিরুদ্ধে একটি সুরক্ষা হিসেবে কাজ করবে বলে তিনি আশা করছেন। ‘তাদের বিরুদ্ধে আমরা’ ধারণাটি কখনোই সাংবাদিকদের সৃষ্টি ছিল না। এটি ছিল ক্ষমতায় থাকা মানুষদের সৃষ্টি; যারা সমাজকে বিভক্ত করে এমন এক ধরনের নেতৃত্ব ব্যবহার করতে চেয়েছিলেন।
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস











