বিশ্বের ৩ কোটি ৮০ লাখ মানুষ করোনায় আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ পিএম, ১৪ অক্টোবর ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা মঙ্গলবার ৩ কোটি ৮০ লাখ ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসএসই) এ তথ্য জানায়।
সিএসএসই’র উপাত্ত অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬:২৪ টা (গ্রীনিচ মান সময় ২২২৪ টা) পর্যন্ত বিশ্বব্যাপী কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৩ কোটি ৮০ লাখ ৬ হাজার ১২১ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ১০ লাখ ৮৩ হাজার ৮৭৫ জনে দাঁড়িয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের দিক থেকে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখা বেড়ে মোট ৭৮ লাখ ৫০ হাজার ৮২৯ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ১৫ হাজার ৭৭৫ জনে দাঁড়িয়েছে। বিশ্বে দ্বিতীয় অবস্থানে উঠে আসা ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭১ লাখ ৭৫ হাজার ৮৮০ জনে দাঁড়িয়েছে।
করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে বিশ্বে তৃতীয় অবস্থানে এবং মৃতের সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫১ লাখ ৩ হাজার ৪০৮ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৫০ হাজার ৬৮৯ জনে দাঁড়িয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, শীর্ষ তিন দেশের একত্রে আক্রান্তের সংখ্যা বিশ্বের মোট আক্রান্তের সংখ্যার অর্ধেকের বেশি।
ওই কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, করোনাভাইরাসে ৮ লাখ ২০ হাজারের বেশি আক্রান্ত দেশগুলোর মধ্যে রয়েছে- রাশিয়া, কলম্বিয়া, আর্জেন্টিনা, স্পেন, পেরু ও মেক্সিকো এবং ৩৬ হাজারের বেশি মারা যাওয়া দেশগুলোর মধ্যে রয়েছে- ভারত, মেক্সিকো, ব্রিটেন ও ইতালি।
-জেডসি
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে অরুন্ধতী রায়
- পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
- রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা









