বিশ্বের ৮১টি মিশনে প্রচার হচ্ছে ৭ মার্চের ভাষণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৫ এএম, ৭ মার্চ ২০২২ সোমবার
ফাইল ছবি
একযোগে বাংলাদেশের ৮১টি মিশনে ৭ মার্চের ভাষণ প্রচার হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, বিশ্বের মানুষের কাছে ঐতিহাসিক ভাষণ পৌঁছানোর উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিভিন্ন দেশের বাঙালি কমিউনিটিতেও ভাষণটি প্রচারের জন্য আহ্বান জানিয়েছি আমরা।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এ সময় পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, ৭ মার্চের ভাষণ শুধু বাংলা ভাষাভাষী নয়, বিশ্বের অন্যান্য শোষিত নিপিড়ীত মানুষের মুক্তির উদ্দীপনা সৃষ্টিকারী বক্তৃতা। সব সময়ই এই অলিখিত ভাষণ মানুষকে অনুপ্রেরণা যোগাবে।
মন্ত্রী জানান, ৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ জাতিসংঘের দাপ্তরিক ভাষায় অনুদিত হয়েছে। ইউনেস্কোর সাতটি দাপ্তরিক ভাষায় এই ভাষণটি অনুবাদ করা হয়েছে। এছাড়াও অন্যান্য ভাষায় অনুবাদ করা হচ্ছে।
এখন পর্যন্ত বঙ্গবন্ধুর আত্মজীবনী বইটি ১৯টি ভাষায় অনুবাদিত হয়েছে বলেও মন্ত্রী এ সময় জানান।
৭ মার্চ সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে মন্ত্রী বলেন আমার সৌভাগ্য হয়েছিল সশরীরে উপস্থিত থেকে বঙ্গবন্ধু সেদিনের ভাষণটি শোনার। সেদিনের সেই ভাষণে আমরা স্বাধীনতার সব দিক নির্দেশনা পেয়ে গিয়েছিলাম।
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি











