ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ১৬:২৬:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫% কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা

বিশ্বে একদিনে করোনায় প্রায় ১০ হাজার মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৫ এএম, ৪ আগস্ট ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত বিশ্বে আক্রান্ত হয়েছেন ২০ কোটি মানুষ এবং মৃত্যু হয়েছে সাড়ে ৪২ লাখ পার হয়েছে। বিশ্বের বেশিরভাগ দেশে করোনার টিকাদান জোর কদমে চললেও এর সংক্রমণ ও মৃত্যু সেই তুলনায় খুব বেশি কমেনি।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত একদিনে বিশ্বে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৬ লাখ ১৫ হাজার ৫৪৪ জনের। বুধবার সকাল পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২০ কোটি ২ লাখের বেশি মানুষের। একদিনে মৃত্যু হয়েছে ৯ হাজার ৯৩৯ জনের। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪২ লাখ ৫৮ হাজারের বেশি মানুষের।

করোনা থেকে সেরে উঠেছেন ১৮ কোটি ৫ লাখের বেশি মানুষ। এখন করোনা রোগী রয়েছেন এক কোটি ৫৪ লাখের বেশি। এদের মধ্যে ৯২ হাজারের বেশি রোগীর অবস্থা গুরুতর।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৬০ লাখ ৪৯ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৩০ হাজার ৪৯৭ জনের।

করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ১৭ লাখ ৬৭ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ২৫ হাজার ৭৮৯ জনের।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে এক কোটি ৯৯ লাখ ৮৬ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৫৮ হাজার ৫৯৭ জনের।

তালিকায় ২৬ নম্বরে থাকা বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জনের এবং মৃত্যু হয়েছে ২১ হাজার ৩৯৭ জনের। এখন করোনা রোগী রয়েছেন প্রায় দেড় লাখ। এদের মধ্যে ১৩৮১ জনের অবস্থা গুরুতর।

বিশ্বের বিভিন্ন দেশে জোরকদমে চলছে করোনার টিকাদান। এরই মধ্যে বেশিরভাগ দেশ তাদের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার বেশিরভাগকে টিকা দিয়ে ফেলেছে। টিকা দেয়ার হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিথিল করা হয়েছে করোনা বিধিনিষেধ। এছাড়া যেসব দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রয়েছে সেসব দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে বিভিন্ন দেশ।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, টিকা দেয়ার হার বৃদ্ধি পেলে কমে আসবে করোনার গতি। তবে স্বাস্থ্যবিধি মেনে চলাকে আরও গুরুত্ব দিতে হবে।

-জেডসি