বিশ্বে একদিনে করোনায় প্রায় ৮ হাজার মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৮ পিএম, ৭ জুলাই ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃত্যুর মিছিল চলছে। সেইসঙ্গে বাড়ছে সংক্রমিত মানুষের সংখ্যা। থামার কোনো লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন স্থানে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৭ হাজার ৯৩০ জনের মৃত্যু হয়েছে।
তথ্য অনুযায়ী আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় ২ হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪০ লাখ ৮ হাজার ৬১৩ জনে।
একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৫৫৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৮৯ হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ৫৩ লাখ ৫৪ হাজার ৭৩৬ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ কোটি ৯৭ লাখ ৭ হাজার ৫ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে বুধবার (৭ জুলাই) সকালে এই তথ্য জানা গেছে।
সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৬ লাখ ২২ হাজার ৬২১ জন আর মারা গেছেন ৬ লাখ ২১ হাজার ৬৬৪ জন।
আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৬ লাখ ৬২ হাজার ৮৯৬ জন এবং মারা গেছেন ৪ লাখ ৪ হাজার ২৪০ জন।
ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৮৮ লাখ ৫৫ হাজার ১৫ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ২৭ হাজার ১৬ জনের।
এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৭ লাখ ৯০ হাজার ৫৮৪ জন, রাশিয়ায় ৫৬ লাখ ৫৮ হাজার ৬৭২ জন, যুক্তরাজ্যে ৪৯ লাখ ৫৮ হাজার ৮৬৮ জন, ইতালিতে ৪২ লাখ ৬৪ হাজার ৭০৪ জন, তুরস্কে ৫৪ লাখ ৫৪ হাজার ৭৬৩ জন, স্পেনে ৩৮ লাখ ৮০ হাজার ৬১২ জন, জার্মানিতে ৩৭ লাখ ৩৯ হাজার ৫৫৫ জন এবং মেক্সিকোতে ২৫ লাখ ৪১ হাজার ৮৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১১ হাজার ২৩১ জন, রাশিয়ায় এক লাখ ৩৯ হাজার ৩১৬ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৮ হাজার ২৬৮ জন, ইতালিতে এক লাখ ২৭ হাজার ৭০৪ জন, তুরস্কে ৪৯ হাজার ৯৯৬ জন, স্পেনে ৮০ হাজার ৯৫২ জন, জার্মানিতে ৯১ হাজার ৬৩০ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৩৩ হাজার ৬৮৯ জন মারা গেছেন।
-জেডসি
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮টায় আবার ঈদের ইত্যাদি
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











