বিশ্বে একদিনে করোনায় ৮ হাজার ৫২৩ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৮ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা গত একদিনে কিছুটা বেড়েছে। তবে আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজারের বেশি মানুষ, যা আগের ২৪ ঘণ্টার চেয়ে ৭৩ জন কম। একইসময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৪ লাখের মতো মানুষ।
নতুন আক্রান্তদের নিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৭ কোটি ৮৫ লাখের ঘরে। অন্যদিকে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৮ লাখ ৬৬ হাজার। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮ কোটি ৬৭ লাখ ৫ হাজার ৯২৯ জন।
করোনা নিয়ে নিয়মিত আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৫২৩ জন। আগের দিনে এই সংখ্যাটা ৯৫ জন কম ছিল। নতুন মৃতদের নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৮ লাখ ৬৬ হাজার ৮৬২ জনে।
একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৮ হাজার ৪০৪ জন, গতকাল এই সংখ্যাটা ছিল ৩ লাখ ৮৫ হাজার ৬০১ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৮৫ লাখ ৯৬ হাজার ৭৪৫ জনে।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৩ লাখ ৯৩ হাজার ২৬৯ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ১৬ হাজার ৯২০ জন মারা গেছেন।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৭৮ লাখ ২ হাজার ১৭৬ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৯৮ হাজার ৬২১ জনের।
অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। দেশটিতে মোট আক্রান্ত দুই কোটি ৯৮ লাখ ২২ হাজার ৭৬৮ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮৫ হাজার ১৬৭ জন।
এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৭ লাখ ৫২ হাজার ৮৭২ জন, রাশিয়ায় ৫২ লাখ ৮১ হাজার ৩০৯ জন, যুক্তরাজ্যে ৪৬ লাখ ১০ হাজার ৮৯৩ জন, ইতালিতে ৪২ লাখ ৫০ হাজার ৯০২ জন, তুরস্কে ৫৩ লাখ ৫৯ হাজার ৭২৮ জন, স্পেনে ৩৭ লাখ ৫৭ হাজার ৪৪২ জন, জার্মানিতে ৩৭ লাখ ২৮ হাজার ৫৫৯ জন এবং মেক্সিকোতে ২৪ লাখ ৬৭ হাজার ৬৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১০ হাজার ৭০২ জন, রাশিয়ায় এক লাখ ২৮ হাজার ৪৪৫ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৭ হাজার ৯৫৬ জন, ইতালিতে এক লাখ ২৭ হাজার ২২৫ জন, তুরস্কে ৪৯ হাজার ৭১ জন, স্পেনে ৮০ হাজার ৬৫২ জন, জার্মানিতে ৯০ হাজার ৮৭৭ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৩০ হাজার ৭৯২ জন মারা গেছেন।
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










