ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ১৪:৩৮:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০ আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

বিশ্বে করোনায় একদিনে ৯ হাজারের বেশি মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৮ পিএম, ১৮ জানুয়ারি ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

গত বছরের জানুয়ারিতে প্রথম মৃত্যুর পর দিন দিন মৃত্যুর সংখ্যা বেড়েছে। করোনাভাইরাস মহামারির প্রকোপ গত গ্রীষ্মে কিছুটা কমলেও শীত আসতেই তা আবার হুহু করে বেড়েই চলেছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৯ হাজারের বেশি মানুষের।

গত একদিনে মৃত্যু হয়েছে ৯ হাজার ১৫১ জনের এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩২ হাজার ২৩৫ জন। একই সময়ে সুস্থ হয়েছেন সাড়ে ৬ লাখ ৮১ হাজারের বেশি মানুষ।

করোনাভাইরাস মহামারির শুরু থেকে বিশ্বের সব দেশ ও অঞ্চলের করোনা সংক্রমণের হালনাগাদ তথ্য সংরক্ষণ করছে ওয়ার্ল্ডোমিটারস নামের একটি ওয়েবসাইট। তাদের সর্বশেষ তথ্য বলছে, সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৫৪ লাখ ৭৯ হাজার ৬২ জন, মোট মারা গেছেন ২০ লাখ ৩৯ হাজার ৬০১ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৫০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ লাখ ৭ হাজার ২০২ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫ লাখ ৭২ হাজার ৬৭২ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫২ হাজার ৪৫৬ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৪ লাখ ৮৮ হাজার ৯৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৯ হাজার ৮৬৮ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।

-জেডসি