ঢাকা, শনিবার ২৮, মার্চ ২০২৬ ১৪:০৭:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত

বিশ্বে করোনায় পেরুতে মৃত্যু হার সর্বোচ্চ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৩ পিএম, ১ জুন ২০২১ মঙ্গলবার

বিশ্বে করোনায় পেরুতে মৃত্যু হার সর্বোচ্চ

বিশ্বে করোনায় পেরুতে মৃত্যু হার সর্বোচ্চ

করোনাভাইরাসে পেরুর সার্বিক মৃত্যু সংখ্যা সমন্বয় করায় দেশটির সরকারি হিসাবে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে সোমবার দ্বিগুণেরও বেশি হয়েছে। এর ফলে দেশটি বিশ্বের যেকোন দেশের তুলনায় কোভিড-১৯ রোগে মৃত্যু হারের দিক থেকে সর্বোচ্চ স্থানে উঠে আসলো। খবর এএফপি’র।

দেশটির সরকার বলছে, প্যানেল স্বাস্থ্য বিশেষজ্ঞদের দেয়া পরামর্শ অনুযায়ী মৃত্যু সংখ্যা সমন্বয় করায় পেরুতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৬৯ হাজার ৩৪২ থেকে বেড়ে ১ লাখ ৮০ হাজার ৭৬৪ জনে দাঁড়িয়েছে।

এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, মৃতের সংখ্যা সমন্বয় করায় পেরুতে বর্তমানে করোনাভাইরাসে মৃত্যু হার বিশ্বের যেকোন দেশের তুলনায় সর্বোচ্চ। দেশটিতে এ প্রাণঘাতী ভাইরাসে প্রতি ১০ লাখে ৫ হাজার ৪৮৪ জনের মৃত্যু ঘটছে।

এএফপি’র উপাত্ত অনুযায়ী, এর আগের হিসাবে পেরুতে প্রতি ১০ লাখে ২ হাজার ১০৩ জনের মৃত্যু ঘটায় দেশটি বিশ্বে ১৩তম অবস্থানে ছিল। পেরুর মোট জনসংথ্যা প্রায় ৩ কোটি ৩০ লাখ।
এদিকে হাঙ্গেরিতে করোনাভাইরাসে প্রতি ১০ লাখে ৩ হাজার ৭৭ জনের মৃত্যু হওয়ায় দেশটি বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে।
পেরুতে এ পর্যন্ত ১৯ লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং দেশটিতে এ ভাইরাসের চিকিৎসার ক্ষেত্রে অক্সিজেনের ব্যাপক সংকট দেখা দিয়েছে।

প্রধানমন্ত্রী ভিওলাতা বার্মুদেজ বলেন, প্যানেল স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শক্রমে পেরুর মৃত্যু সংখ্যা সমন্বয় করা হয়।