বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২২ লাখ ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২১ এএম, ২৯ জানুয়ারি ২০২১ শুক্রবার
ছবি: ইন্টারনেট
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ২২ লাখ পার হয়েছে। আক্রান্তের সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে। অনেকগুলো দেশে কোভিড-১৯ এর নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে চলছে শীতকাল। ফলে সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
ইউরোপ থেকে আমেরিকায় অনেকে দেশ হাসপাতালে এমন চাপ আগে কখনো দেখেনি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকোতে আইসিইউ বেড ও অক্সিজেন সিলিন্ডার সংকট দেখা দিয়েছে। মৃত্যুর সংখ্যাও বাড়ছে।
প্রতি সপ্তাহে বিশ্বজুড়ে লাখের মতো মানুষ মারা যাচ্ছে। শুধু উত্তর ও দক্ষিণ আমেরিকাতেই মারা গেছে ১০ লাখেরই বেশি।
শুরু থেকে করোনার পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটারস ইনফো থেকে জানা যায়, বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে আটটা পর্যন্ত গোটা বিশ্বে ২২ লাখ ৯১০ জনের মৃত্যু হয়েছে।
এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ কোটি ২০ লাখের বেশি। এর মধ্যে সুস্থের সংখ্যা ৭ কোটি ৩৮ হাজার ছাড়িয়েছে।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত দুই কোটি ৬৩ লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত মৃত ছাড়িয়েছে ৪ লাখ ৪৩ হাজার।
মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে মৃতের সংখ্যা দুই লাখ ২১ হাজারের বেশি। শনাক্তের সংখ্যা ৯০ লাখের ছাড়িয়েছে। আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে দ্বিতীয় দেশটিতে।
আক্রান্তে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে মৃতের সংখ্যা এক লাখ ৫৪ হাজারের বেশি। দেশটিতে শনাক্তের সংখ্যা এক কোটি ৭ লাখ ছাড়িয়েছে।
মেক্সিকোতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ৫৫ হাজার। মৃতের তালিকায় চতুর্থ অবস্থানে থাকা দেশটিতে শনাক্ত ১৮ লাখ ২৫ হাজার ছাড়িয়ে গেছে।
যুক্তরাজ্যেও এক লাখ ছাড়িয়েছে মৃতের সংখ্যা। সেখানে আক্রান্ত হয়েছেন ৩৭ লাখের বেশি।
দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৮৭ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৯৫৩ জনে।
-জেডসি
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি








