বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৮ এএম, ২৯ এপ্রিল ২০২২ শুক্রবার
ফাইল ছবি
সারা বিশ্বে মহামারি করোনাভাইরাসে দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২ হাজার ৫৫৭ জন। যা আগের দিনের তুলনায় ৮৬ জন কম। এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬২ লাখ ৫৫ হাজার ৮৯৭ জনে।
একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ৪২৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ১৭ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ কোটি ২০ লাখ ৭৪ হাজার ১৬৮ জনে। শুক্রবার (২৯ এপ্রিল) সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে সারাবিশ্বে করোনায় দৈনিক প্রাণহানির শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত মারা গেছেন ২৪৮ জন এবং নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ২৪৭ জনের দেহে। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ২০ লাখ ২৫ হাজার ৯২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৭৪ হাজার ৬৯৬ জন মারা গেছেন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১৯ হাজার ৮৩২ জনের দেহে এবং মারা গেছেন ২৩৯ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৪৬ লাখ ৮ হাজার ৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩৫ হাজার ৬০৮ জন মারা গেছেন।
যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৬৯২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ২৪৭ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ৭৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ২০ হাজার ১৫৯ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৭৬০ জন এবং মারা গেছেন ১৩২ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে ২ কোটি ৮৫ লাখ ৪২ হাজার ৮৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৫ হাজার ৭১১ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬৬ জন এবং নতুন করে ৭ হাজার ৬৮১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮১ লাখ ৬৭ হাজার ২৮১ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৫ হাজার ৫৬৬ জনের।
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার








