ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ১৩:২৯:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ১০ লাখ ৮৫ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৩ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসের তাণ্ডবে প্রাণহানি দীর্ঘ হলেও স্বস্তি মিলছে সুস্থতার হারে। বিশ্বজুড়ে করোনায় মৃত্যু হয়েছে ১০ লাখ ৮৫ হাজারের বেশি মানুষের। আক্রান্ত ৩ কোটি ৭৭ লাখের বেশি। আর সুস্থতা লাভ করেছে ২ কোটি ৮৬ লাখ ৬ হাজারের বেশি মানুষ। গেলো ২৪ ঘণ্টাতেই ৩৭শ’র বেশি প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে প্রায় পৌনে ৩ লাখ।

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বে আজ মঙ্গলবার নাগাদ করোনায় সংক্রমিত শনাক্ত রোগী ৩ কোটি ৭৭ লাখ ২৮ হাজার ৩৮৬ জন।

করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ভারতে। সেখানে নতুন করে ৭১০ জন করোনায় মারা গেছে। এসময় আক্রান্ত হয়েছে ৫৪ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ৯ হাজার ৮৯৪ জনের। আর আক্রান্ত হয়েছে ৭১ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ।

বিশ্বজুড়ে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে আর্জেন্টিনায়। ব্রাজিলের প্রতিবেশী দেশটিতে নতুন করে ৩১৮ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৯ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে দক্ষিণ আমেরিকার দেশটিতে মৃত্যু হয়েছে ২৪ হাজার ১৮৬ জনের। আর আক্রান্ত হয়েছে ৯ লাখ ৩ হাজারের বেশি মানুষ।

গত ২৪ ঘণ্টায় তৃতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে মারা গেছে ৩১৬ জন। সবমিলিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ২০ হাজার ১১ জনের। আর নতুন করে আক্রান্ত হয়েছে ৪৫ হাজারের বেশি মানুষ। ফলে আক্রান্তের সংখ্যা ৮০ লাখ ৩৭ হাজার ছাড়িয়েছে।

এদিকে বৈশ্বিক মৃত্যুর দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় থাকা ব্রাজিলে নতুন করে ২০৩ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৮ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে দক্ষিণ আমেরিকার দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ৫০ হাজার ৭০৯ জনের। আর আক্রান্ত হয়েছে ৫১ লাখ ৩ হাজারের বেশি মানুষ। তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। কলম্বিয়া পঞ্চম। ষষ্ঠ আর্জেন্টিনা। সপ্তম স্পেন। পেরু নবম। দশম মেক্সিকো।

-জেডসি