বিশ্বে করোনায় মৃত্যু ৩৭ লাখ ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২২ পিএম, ৩ জুন ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
করোনার থাবা বিশ্বের প্রায় সব জনপদেই পৌছে গেছে। মৃত্যু ও সংক্রমণের হারও বেড়ে চলেছে। এরই মধ্যে কয়েক লাখ মানুষ এই ভাইরাসে প্রাণ হারিয়েছে। আক্রান্তের সংখ্যাও কয়েক কোটি।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ২৪ লাখ ১১ হাজার ৩৯৬। এর মধ্যে মারা গেছে ৩৭ লাখ ৬ হাজার ২৯৯ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১৫ কোটি ৫০ লাখ ৩৯ হাজার ৭১০ জন।
চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ২০১৯ সালের ডিসেম্বরে। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে ধীরে ধীরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।
করোনা প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এরপর ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে। ওই বছরেরই ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এখন পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। আর কোনো দেশ যুক্তরাষ্ট্রের ধারে-কাছেও নেই। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪১ লাখ ৫৪ হাজার ৩০৫। এর মধ্যে মারা গেছে ৬ লাখ ১১ হাজার ২০ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২ কোটি ৭৯ লাখ ৮৬ হাজার ৫১১ জন।
করোনা সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৪ লাখ ৪০ হাজার ৯৮৮। এর মধ্যে মারা গেছে ৩ লাখ ৩৮ হাজার ১৩ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছে ২ কোটি ৬৩ লাখ ৮২ হাজার ৮৯৭ জন।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনা সংক্রমণে তৃতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৭ লাখ ২০ হাজার ৮১। এর মধ্যে মারা গেছে ৪ লাখ ৬৭ হাজার ৭০৬ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৫১ লাখ ৬৮ হাজার ৩৩০ জন।
করোনা সংক্রমণ ও মৃত্যুতে এর পরেই রয়েছে ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন, কলম্বিয়া, ইরান, পোল্যান্ড, মেক্সিকো, ইউক্রেন, পেরুর মতো দেশগুলো। এখন পর্যন্ত ২২০টির বেশি দেশ ও অঞ্চলে এই প্রাণঘাতী ভাইরাস ছড়িয়ে পড়েছে।
-জেডসি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই










