বিশ্বে করোনায় মৃত্যু ৩৭ লাখ ৫১ হাজার ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৫ পিএম, ৮ জুন ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী ভাইরাস করোনা এখনো তাণ্ডব চালাচ্ছে বিশ্বে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখনো বিশ্বে প্রতিদিন প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ। আক্রান্তও হচ্ছেন লাখ লাখ মানুষ। তবে সম্প্রতি ভাইরাসটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত মানুষের সংখ্যা কিছুটা কমলেও আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে দৈনিক মৃতের সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৮ হাজার মানুষ। তাদের নিয়ে মৃতের সংখ্যা ৩৭ লাখ ছাড়িয়েছে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লাখ ১১ হাজার মানুষ।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৯৪৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে তিন শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৭ লাখ ৫১ হাজার ৮৯৩ জনে।
একই সময়ে নতুন করে আরও ৩ লাখ ১১ হাজারের বেশি মানুষের মধ্যে ভাইরাসটি শনাক্ত হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ১৩ হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ৩২৫ জনে।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪২ লাখ ২৭ হাজার ২৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬ লাখ ১২ হাজার ৭০১ জন।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৬৯ লাখ ৮৫ হাজার ৮১২ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৪ হাজার ৬১৪ জনের।
আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এশিয়ার দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। দেশটিতে মোট আক্রান্ত দুই কোটি ৮৯ লাখ ৯৬ হাজার ৯৪৯ জন এবং মারা গেছেন ৩ লাখ ৫১ হাজার ৩৪৪ জন।
এছাড়া ফ্রান্সে ৫৭ লাখ ১৩ হাজার ৯১৭ জন, রাশিয়ায় ৫১ লাখ ৩৫ হাজার ৮৬৬ জন, যুক্তরাজ্যে ৪৫ লাখ ২২ হাজার ৪৭৬ জন, ইতালিতে ৪২ লাখ ৩৩ হাজার ৬৯৮ জন, তুরস্কে ৫২ লাখ ৯৩ হাজার ৬২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১০ হাজার ৬২ জন, রাশিয়ায় এক লাখ ২৪ হাজার ১১৭ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৭ হাজার ৮৪১ জন, ইতালিতে এক লাখ ২৬ হাজার ৫৮৮ জন, তুরস্কে ৪৮ হাজার ২৫৫ জন মারা গেছেন।
-জেডসি
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮টায় আবার ঈদের ইত্যাদি
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











