বিশ্বে করোনায় মৃত্যু ৪২ লাখ ৪৮ হাজার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৬ পিএম, ৩ আগস্ট ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত বিশ্বে আক্রান্ত হয়েছেন প্রায় ২০ কোটি মানুষ এবং মৃত্যু হয়েছে ৪২ লাখের বেশি। বিশ্বের বেশিরভাগ দেশে করোনার টিকাদান জোর কদমে চললেও এর সংক্রমণ ও মৃত্যু সেই তুলনায় খুব বেশি কমেনি।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত একদিনে বিশ্বে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪ লাখ ৭৪ হাজার ৪৮৯ জনের। সোমবার সকাল পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৯ কোটি ৯৫ লাখের বেশি মানুষের। একদিনে মৃত্যু হয়েছে ৭ হাজার ৬৪৯ জনের। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪২ লাখ ৪৮ হাজারের বেশি মানুষের।
করোনা থেকে সেরে উঠেছেন ১৮ কোটির বেশি মানুষ। এখন করোনা রোগী রয়েছেন দেড় কোটির বেশি। এদের মধ্যে ৯১ হাজারের বেশি রোগীর অবস্থা গুরুতর।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৫৮ লাখ ৯৫ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ২৯ হাজার ৮৬২ জনের।
করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ১৭ লাখ ২৫ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ২৫ হাজার ২২৮ জনের।
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে এক কোটি ৯৯ লাখ ৫৩ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৫৭ হাজার ৩৫৯ জনের।
তালিকায় ২৬ নম্বরে থাকা বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জনের এবং মৃত্যু হয়েছে ২১ হাজার ১৬২ জনের। এখন করোনা রোগী রয়েছেন দেড় লাখের বেশি। এদের মধ্যে ১৬০৬ জনের অবস্থা গুরুতর।
বিশ্বের বিভিন্ন দেশে জোরকদমে চলছে করোনার টিকাদান। এরই মধ্যে বেশিরভাগ দেশ তাদের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার বেশিরভাগকে টিকা দিয়ে ফেলেছে। টিকা দেয়ার হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিথিল করা হয়েছে করোনা বিধিনিষেধ। এছাড়া যেসব দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রয়েছে সেসব দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে বিভিন্ন দেশ।
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, টিকা দেয়ার হার বৃদ্ধি পেলে কমে আসবে করোনার গতি। তবে স্বাস্থ্যবিধি মেনে চলাকে আরও গুরুত্ব দিতে হবে।
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










