ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ২৩:৩১:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

বিশ্বে করোনা শনাক্তে নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৫ এএম, ২০ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আবারও বিশ্বব্যাপী একদিনে রেকর্ড সংখ্যক মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সঙ্গে বেড়েছে মৃত্যুও। করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস সূত্রে এ তথ্য পাওয়া গেছে। 

এতে জানা যায়, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ৩৯০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে সাড়ে তিনশোর বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৫ লাখ ৮২ হাজার ৬২৬ জনে।

অন্যদিকে ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৩৩ লাখ ২৪ হাজার ২৩৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৩ লাখেরও বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ কোটি ৯০ লাখ ২৫ হাজার ৫৩৭ জনে।

গত দুই বছর ধরে চলা করোনা মহামারীতে একদিনে রোগী শনাক্তের দিক থেকে এটি সর্বোচ্চ রেকর্ড।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড, মেক্সিকো ও ব্রাজিল। 

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭৪ হাজার ৩৪৭ জন এবং মারা গেছেন ১ হাজার ৯৪৮ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৬ কোটি ৯৬ লাখ ৩৯ হাজার ২৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ৮০ হাজার ৩২৩ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৯৮ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ৮৯৯ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮ লাখ ৯৯ হাজার ৪১১ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ২৩ হাজার ৩৭৬ জনের।