বিশ্বে প্রতিদিন মৃত্যু হয় ১৬ হাজার শিশুর : ইউনিসেফ
আপডেট: ০৪:৩৫ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৫ মঙ্গলবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : চলতি বছরে অপুষ্টিতে ভুগে মৃত্যু হবে পাঁচ বছরের থেকে কম বয়সি ৫৯ লাখ শিশুর। সম্প্রতি এক প্রতিবেদনে এই ভয়ঙ্কর সতর্কবার্তা প্রকাশ করেছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)। আন্তর্জাতিক এই সংস্থা জানিয়েছে, বিশ্বে শিশু মৃত্যুর হার কমেছে অনেক। তবু এখনো মৃত্যুর পরিসংখ্যান এতটাই ভয়ঙ্কর।
ইউনিসেফের তথ্যানুযায়ী, ১৯৯০ সালের পর থেকে শিশুমৃত্যুর হার কমেছে ৫০ শতাংশ। সেই বছর বিশ্বে শিশুমৃত্যুর পরিমাণ ছিল এক কোটি ২৭ লাখ। ২০১৫ সালে এসে সেই সংখ্যা কমে ৫৯ লাখে পৌঁছেছে। সেই হিসাবে দিনে মৃত্যু হয় ১৬ হাজারেরও বেশি শিশুর।
ইউনিসেফের সহনির্বাহী পরিচালক গীতা রাও গুপ্তার বরাত দিয়ে গত সপ্তাহে এ খবর প্রকাশ করেছিল রয়টার্স। পরে সংস্থাটির ওয়েবসাইটেও এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে জানানো হয়েছে, ৫০ শতাংশ শিশুমৃত্যুর ঘটনা ঘটছে অপুষ্টিজনিত কারণে। আর ৪৫ শতাংশ শিশুর মৃত্যু হয় জন্মের প্রথম ২৮ দিনের মধ্যেই।
শিশুমৃত্যুর কারণ হিসেবে অপুষ্টি ছাড়াও নিউমোনিয়া, সেপসিস, ডায়েরিয়া, ম্যালেরিয়া ইত্যাদি রোগকে দায়ী করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ আফ্রিকায় শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি। সদ্যজাত প্রতি ১২টি শিশুর মধ্যে একজনের মৃত্যু হয় সেখানে। - জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম