বিশ্ব ক্যান্সার দিবস আগামীকাল
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২১ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার
ফাইল ছবি
বিশ্ব ক্যান্সার দিবস আগামীকাল। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে ও কাল দিবসটি পালিত হবে। ক্যান্সার রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং এই রোগ প্রতিরোধে সরকারি ও বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করাই হবে দিবসটি পালনের উদ্দেশ্য।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) সর্বশেষ তথ্য অনুযায়ি, বাংলাদেশে বর্তমান ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখের বেশি। প্রতি বছর বাংলাদেশে প্রায় দু’লাখ লোক ক্যান্সার রোগে আক্রান্ত এবং প্রায় দেড় লাখ লোক মারা যাচ্ছে। দিবসটি পালনে বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
এ বছর দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘আই এম এন্ড আই ওয়েল’। বিশ্ব্যব্যাপী ক্যান্সার রোগের বিরুদ্ধে লড়াইয়ে সমগ্র বিশ্ব ঐক্যবদ্ধ হতে পারে। প্রতি বছর ৪ ফেব্রুয়ারি এই দিবসটি পালিত হয়।
বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন উপলক্ষে আগামীকাল মহাখালী ক্যান্সার হাসপাতালে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
দিবসটি উপলক্ষে হাসপাতালের সিটি স্ক্যান, এমআরআই, লিকুইড অক্সিজেন প্ল্যান্ট এবং ডে-কেয়ার কেমোথেরাপির কিউ ম্যানেজমেন্ট সিস্টেম-এর উদ্বোধন করা হবে।
এছাড়াও বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। দিবসটি উপলক্ষে আগামীকাল সোমবার সকাল সাড়ে ৯টায় এএমসিজিএইচ মিরপুর হাসপাতাল থেকে এক শোভাযাত্রা বের করা হবে। এছাড়াও পরেদিন একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল







