‘বিশ্ব চাইলে মহামারির অবসান এখনই সম্ভব’
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৬ পিএম, ২৫ অক্টোবর ২০২১ সোমবার
ফাইল ছবি
বিশ্বের সব দেশ যখন সহজলভ্য সকল স্বাস্থ্য সরঞ্জাম কার্যকরভাবে ব্যবহার শুরু করবে; করোনাভাইরাস মহামারি কেবলমাত্র তখনই শেষ হবে। রোববার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে দেওয়া বক্তৃতায় এই মন্তব্য করেছেন।
তিনি বলেছেন, ‘বিশ্ব যখন এই মহামারি শেষ করতে চাইবে, কেবলমাত্র তখনই এটি শেষ হবে। এটি আমাদের হাতে। আমাদের প্রয়োজনীয় সব স্বাস্থ্য সরঞ্জাম হাতে রয়েছে: কার্যকর জনস্বাস্থ্য সরঞ্জাম এবং কার্যকর মেডিক্যাল সরঞ্জাম।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রধান বলেন, কিন্তু বিশ্ব সেসব সরঞ্জাম ভালোভাবে ব্যবহার করছে না। প্রতি সপ্তাহে ৫০ হাজারের বেশি মানুষের প্রাণহানি নিয়ে এই মহামারির অবসান এখনও অনেক দূরে।
বিশ্বজুড়ে সমতার ভিত্তিতে ভ্যাকসিন বিতরণের লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেওয়া উদ্যোগ কোভ্যাক্স এবং আফ্রিকান ভ্যাকসিন অ্যাকুইজিশন ট্রাস্টের (এভিএটি) সঙ্গে টিকা নিয়ে আরও বেশি কাজ করতে জি-২০ সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ডব্লিউএইচওর প্রধান।
একই দিন বিশ্বজুড়ে কোভিড-১৯ ভ্যাকসিনের ন্যায্য বিতরণ নিশ্চিতে প্রয়োজনীয় আরও ৮ বিলিয়ন মার্কিন ডলার অনুদান সংগ্রহের কাজে সহায়তা করতে জি-২০ দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।
বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে তিনি বলেন, অক্টোবরের শুরুর দিকে করোনাভাইরাসের ভ্যাকসিন বণ্টনে বৈশ্বিক কৌশল গ্রহণে তিনি ডব্লিউএইচও প্রধানের সঙ্গে বৈঠকে বসেছিলেন। এতে চলতি বছরের শেষের আগেই বিশ্বের সব দেশের ৪০ শতাংশ এবং আগামী বছরের মাঝের দিকে ৭০ শতাংশ মানুষের জন্য ভ্যাকসিন সরবরাহে বিশ্বাসযোগ্য এবং সাশ্রয়ী পরিকল্পনা নেওয়া হয়।
সূত্র: এএনআই।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










