বিশ্ব বাজারে স্বর্ণের দামে বড় পতনের ইঙ্গিত
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩২ পিএম, ২০ জুন ২০২৫ শুক্রবার
ফাইল ছবি
দীর্ঘদিন রেকর্ড দামে থাকার পর দুবাইয়ে স্বর্ণের বাজারে দাম কমেছে। বিশ্ব বাজারে মূল্য পতনের হাওয়া লেগেছে স্থানীয় বাজারেও।
আজ শুক্রবার ২০ জুন সকালে ২৪ ক্যারেট স্বর্ণের দাম নেমে এসেছে প্রতি গ্রাম ৪০৬ দিরহামে, ২২ ক্যারেট ৩৭৬, ২১ ক্যারেট ৩৬০.৫০, আর ১৮ ক্যারেট ৩০৯.০০ দিরহামে। খবর গালফ নিউজ
এই দাম গত কয়েক সপ্তাহের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। অথচ মাসখানেক আগেও ধারণা করা হচ্ছিল ২২ ক্যারেট স্বর্ণ ৪০০ দিরহামের গণ্ডি ছাড়িয়ে যাবে। এখন বাজার স্থিতিশীল হলেও বিশ্লেষকরা বলছেন, এটা হতে পারে বড় পতনের শুরু।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ভবিষ্যতে সুদের হার কমানো নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে। ফলে বিশ্ববাজারে বিনিয়োগকারীরা স্বর্ণ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। কারণ সুদের হার বাড়লে, স্বর্ণ কম আকর্ষণীয় হয়ে ওঠে।
বর্তমানে স্পট গোল্ডের প্রতি আউন্স দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৩৫০ ডলার, যা আজকের হিসাব অনুযায়ী ০.৫ শতাংশ কমেছে। অন্যদিকে, প্লাটিনামের দাম এক দশকের সর্বোচ্চ স্পর্শ করার পর আবার কিছুটা হোঁচট খেয়েছে।
বিশ্বখ্যাত বিনিয়োগ সিটি ব্যাংক জানিয়েছে, ২০২৫ সালের দ্বিতীয়ার্ধ থেকে ২০২৬ সালের শুরুর দিকে স্বর্ণের দাম ২০ শতাংশ পর্যন্ত কমতে পারে। তাদের মতে, দাম ৩ হাজার ডলারের নিচে নেমে যেতে পারে, যা গত কয়েক বছরের তুলনায় বড় ধস।
এর প্রভাব পড়তে পারে দুবাইয়ের বাজারেও। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম ৩০০ দিরহামের নিচে নামার আশঙ্কা রয়েছে।
দুবাইয়ের এক খুচরা বিক্রেতা বলেন, ‘এই প্রথম কোনো বড় ব্যাংক বলছে স্বর্ণের দাম বেশি হয়ে গেছে। সবাই ভাবছিল, ২০২৫ সালের শেষে দাম ৩ হাজার ৮০০ ডলার হবে। এখন শুনছি উল্টো কথা।’
দাম আরও কমলে গহনার বাজারে ভিড় বাড়বে বলেই মনে করছেন ব্যবসায়ীরা। বিশেষ করে বিয়ে ও উৎসবের মৌসুমে ক্রয়ক্ষমতা বাড়বে। ক্রেতারা এখন অপেক্ষায় আছেন, দাম আরও কমার।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০






