বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:১০ এএম, ৮ মে ২০১৮ মঙ্গলবার
বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস আজ মঙ্গলবার। পৃথিবীর অন্যান্য দেশের মত বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিবসটি উদযাপন করা হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন, আলোচনা সভা, রেড ক্রিসেন্ট অ্যাওয়ার্ড প্রদান, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও চিকিৎসাধীন রোগীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ।
বিশ্বব্যাপী রেড ক্রস আন্দোলনের ভূমিকাকে গুরুত্ব দিয়েই চলতি বছর ‘বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস’ উদযাপনের প্রতিপাদ্য বিষয় নির্ধারিত হয়েছে ‘সবর্ত্র, সবার জন্য’।
বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
জানা গেছে, হেনরি ডুন্যান্ট যুদ্ধে আহতদের সেবার মহানবর্তা নিয়ে ১৮৬৩ সালের এ দিনে রেড ক্রস/রেড ক্রিসেন্ট নামে সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলেন। পরবর্তীতে বিশ্বব্যাপি প্রতিবছর ৮ মে রেড ক্রস/রেড ক্রিসেন্ট দিবস হিসেবে পালিত হয়।
দিবসটির কর্মসূচির মধ্যে রয়েছে আজ সকাল ৯ টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন। সকাল ১০ টায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং একই দিন একই স্থানে সদস্য এবং তহবিল সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করা হবে।
বিকাল ৪ টায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ মিলনায়তনে আলোচনা সভা, রেড ক্রিসেন্ট অ্যাওয়ার্ড প্রদান, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মাননীয় খন্দকার মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার।
এছাড়াও বাংলাদেশের সকল জেলা সদরে রেড ক্রিসেন্ট সোসাইটির সংশ্লিষ্ট জেলা ইউনিটসমূহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস উদ্যাপন করবে।
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর











