বিশ্ব শিক্ষক দিবস আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
আজ সোমবার (৫ অক্টোবর) বিশ্বজুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস। ভবিষ্যতের সংকট মোকাবিলায় শিক্ষক সমাজ – এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।
শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতে, ১৯৯৪ সালে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কো’র মহাপরিচালক ড. ফ্রেডরিখ এম মেয়র বিশ্বব্যাপী শিক্ষক দিবস পালনের ঘোষণা দেন।
এরপর, ১৯৯৫ সাল থেকে প্রতি বছর অক্টোবরের পাঁচ তারিখ বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। শিক্ষকদের অবদান স্মরন করে বিশ্বের অন্তত ১০০ দেশে দিবসটি পালন করা হয়। এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১ সংগঠন দিবসটি উদযাপনে মূল ভূমিকা রাখে।
এদিকে, বিশ্ব শিক্ষক দিবসকে সামনে রেখে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা জাতীয়করণের দাবিতে সমাবেশ আহ্বান করেছেন। ওই সমাবেশে শিক্ষক নেতারা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির উপস্থিতি কামনা করছেন। বাংলাদেশ শিক্ষক সমিতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে লিয়াঁজো ফোরামের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ করার কথা রয়েছে।
শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, মুজিববর্ষকে অবিস্মরণীয় করে রাখতে জাতির জনক বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন তথা শিক্ষা ব্যবস্থাকে দ্রুত জাতীয়করণের ঘোষণা দিতে হবে।
অন্যদিকে, বিশ্বের বিভিন্ন দেশে আয়োজন করে শিক্ষক দিবস পালন করা হলেও বাংলাদেশে অনেকটা নিরবেই উদযাপিত হয়। দিনটিকে সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে শিক্ষক সমিতি।
শিক্ষক সমিতির পক্ষ থেকে আরো বলা হয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২৫ শতাংশ ঈদ বোনাস গত ১৬ বছরেও পরিবর্তন হয়নি। এক হাজার টাকা বাড়ি ভাড়া আর ৫০০ টাকা চিকিৎসা ভাতা নিয়ে করোনাকালে গৃহবন্দি শিক্ষকদের দুঃসময় যাচ্ছে। তাই, অবিলম্বে জাতীয়করণের ঘোষণা দেয়ার অনুরোধ জানানো হচ্ছে।
পাশাপাশি, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আলোচনা সভা আহ্বান করেছেন। সেখানে শিল্পমন্ত্রীসহ শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
-জেডসি
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার






