বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক পদে প্রার্থী হবেন সায়মা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ১৩ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক দপ্তরে আঞ্চলিক পরিচালক পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন সায়মা ওয়াজেদ (পুতুল)। তবে এই পদে নেপালেরও প্রার্থী দেওয়ার চিন্তা রয়েছে বলে জানা গেছে।
ডব্লিউএইচও’র ছয়টি অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল এই দক্ষিণ-পূর্ব এশিয়া। বিশ্বের সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ এই অঞ্চলে মানুষের স্বাস্থ্যজনিত নানা প্রতিকূলতা মোকাবিলায় কাজ করে সংস্থাটির আঞ্চলিক দপ্তর। এই অঞ্চলে প্রতি পাঁচ বছর পর পর নতুন করে সদস্যদের ভোটে একজন প্রতিনিধি নির্বাচন করা হয়।
ডব্লিউএইচও সূত্রে জানা যায়, ২০২৩ সালের সেপ্টেম্বরে হতে যাওয়া এই পদের নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ কার্যক্রম এখনো শুরু হয়নি। সদস্য দেশগুলোর যেকোনো দেশ এই পদে প্রার্থী দিতে পারে। এছাড়া এই পদ পেতে ডব্লিউএইচও’র দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি সদস্য দেশের ভোটে বিজয়ী হতে হবে।
ডব্লিউএইচও’র দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ১১টি সদস্য দেশ হলো বাংলাদেশ, ভুটান, উত্তর কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও পূর্ব তিমুর।
বর্তমানে এই অঞ্চলে আঞ্চলিক পরিচালক পদে দায়িত্ব পালন করছেন ভারতের নাগরিক ড. পুনম ক্ষেত্রপাল সিং। ২০১৮ সালে তিনি দ্বিতীয় মেয়াদের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং ২০১৯ সালের ২৬ জানুয়ারি ডব্লিউএইচও’র নির্বাহী বোর্ড ১৪৪তম অধিবেশনে তাকে নিয়োগ দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগম বলেন, সায়মা ওয়াজেদ সম্প্রতি অনুষ্ঠিত ডব্লিউএইচও’র অ্যাসেম্বলিতে গিয়েছিলেন এবং সেখানে ভবিষ্যতে খালি হতে যাওয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিচালক পদে প্রার্থিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
এখনো প্রার্থী দেওয়ার প্রক্রিয়া শুরু হয়নি জানিয়ে তিনি বলেন, ২০২৩ সালে এই নির্বাচন হবে, তখন তিনি প্রার্থী দেবেন এবং তিনি এজন্য একজন উপযুক্ত প্রার্থী। আমরা যথেষ্ট আশাবাদী এজন্য যে, তিনি এই পদের জন্য যথেষ্ট যোগ্য এবং ওনার গ্রহণযোগ্যতা ও অভিজ্ঞতাও আছে। এই অঞ্চলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রহণযোগ্যতা আছে, তার মেয়ে হিসেবে যোগ্যতা বলে সায়মা ওয়াজেদেরও যথেষ্ট সুযোগ রয়েছে।
ডব্লিউএইচও সূত্রে জানা যায়, এখনো এ বিষয়ে কার্যক্রম শুরু হয়নি। ২০২৩ সালে প্রার্থী দেওয়া এবং নির্বাচনের কার্যক্রম শুরু হবে। এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা











