বিষাক্ত বর্জ্যর কারণে মালয়েশিয়ায় শতাধিক স্কুল বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৫ পিএম, ১৪ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
মালয়েশিয়ায় শতাধিক স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। একটি নদীতে বিষাক্ত আবর্জনার স্তূপ রাখার কারণে শতাধিক লোক অসুস্থ হয়ে পড়লে এলাকার এসব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। অসুস্থদের অধিকাংশ শিশু। কর্তৃপক্ষ এতথ্য জানায়। খবর এএফপি’র।
খবরে বলা হয়, গত সপ্তাহে মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জোহোর রাজ্যে এক লরি ভর্তি ময়লা স্তূপ করে রাখায় সেখান থেকে নির্গত ক্ষতিকর গ্যাস ছড়িয়ে পড়েছে। এতে বাতাস বিষাক্ত হয়ে পড়ায় এলাকার লোকজনের বমি বমি ভাব হচ্ছে এবং অনেকে বমিও করেছে।
সরকারি বার্তা বার্নামা জানায়, সেখানে বিষাক্ত গ্যাসের কারণে ৫ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়ে এবং তারা হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়। এদের বেশীর ভাগই স্কুল শিক্ষার্থী।
শিল্প নগরী পাসির গুদাংয়ের কাছে নির্গত এ বিষাক্ত গ্যাসের ধরণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
শিক্ষামন্ত্রী মাজলী মালিক বুধবার প্রাথমিকভাবে ওই এলাকার ৪৩টি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেন। পরে এ সংখ্যা দ্বিগুণেরও বেশি করা হয়।
তিনি এক বিবৃতিতে বলেন, শিক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে পাসির গুদাং এলাকার ১১১টি স্কুলের সবগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
শিক্ষা মন্ত্রণালয় ওই এলাকার লোকজনকে সব ধরনের সাবধানতা অবলম্বন করার অনুরোধ জানিয়েছে।
এর আগে চলতি সপ্তাহে বিষাক্ত বর্জ্য ডাম্পিং করার অপরাধে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শিগগিরই তাদের বিচার শুরু হবে।
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ফের বাড়ল স্বর্ণের দাম, আজ স্বর্ণের ভরি কত?
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ











