বিসিএসের চাকরি ছাড়লেন ৬ ক্যাডার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৩ পিএম, ১৩ জুলাই ২০২৪ শনিবার
ফাইল ছবি।
বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ক্যাডারে নিয়োগ পাওয়া ৬ কর্মকর্তা চাকরি ছেড়েছেন। তারা বিসিএসের শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ছিলেন। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে ময়মনসিংহের সরকারি টিচার্স ট্রেনিং কলেজের (মহিলা) প্রভাষক (শিক্ষা) আবু হানিফের চাকরি ছাড়ার বিষয়টি জানানো হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে প্রভাষক (শিক্ষা প্রশাসন) হিসেবে যোগদান করায় এ চাকরি ছেড়েছেন।
এর আগে, গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের আলাদা তিনটি অফিস আদেশে চারজন কর্মকর্তার চাকরি ছাড়ার বিষয়টি জানানো হয়। তারা হলেন- বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের সহকারী অধ্যাপক (সমাজকল্যাণ) শিশির চন্দ্র পাইক, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের প্রভাষক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) খুরশীদ আলম, সাতক্ষীরা সরকারি কলেজের প্রভাষক (ইতিহাস) ইদ্রিস আলী ও রাজবাড়ী সরকারি কলেজের প্রভাষক (দর্শন) প্রিয়াঙ্কা সাহা।
তাদের মধ্যে শিশির চন্দ্র পাইক বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক (সমাজকর্ম) এবং ইদ্রিস আলী প্রভাষক (ইতিহাস) ও প্রিয়াংকা সাহা প্রভাষক (দর্শন) পদে একই বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন। এছাড়া খুরশীদ আলম খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক (ইতিহাস ও সভ্যতা) হিসেবে যোগদান করায় বিসিএসের চাকরি ছেড়েছেন।
এ ছাড়া গত ৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের আরেক অফিস আদেশে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক (সমাজকর্ম) মনিরুল ইসলামের চাকরি ছাড়ার বিষয়টি জানানো হয়। তিনিও বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রভাষক (সমাজকর্ম) হিসেবে যোগদান করেছেন।
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী

