ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৮:২৬:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

বিহারে বন্যায় বিপন্ন জনজীবন, ২৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৭ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

টানা ভারি বর্ষণে ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনাসহ বিভিন্ন অঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে। এতে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া দপ্তর।

এনডিটিভির খবরে বলা হয়, রাজ্যেটির বেশ কিছু জেলা এরই মধ্যে বুক সমান পানিতে প্লাবিত হয়েছে, রাজধানী পাটনাও এসব জেলার মধ্যে একটি। বন্যা কবলিত এলাকাগুলোতে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) মোতায়েন করা হয়েছে।

উদ্ধারকারী নৌকা দিয়ে পানিবন্দী লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। তাদের উদ্ধারে পৌরসভার ক্রেনও ব্যবহার করা হচ্ছে। বিদ্যুৎ ও বিশুদ্ধ পানিবিহীন অবস্থায় বহু লোক পানিবন্দী হয়ে আছেন। ফলে জনজীবন স্থবির হয়ে পড়েছে।

বিহারের প্রতিবেশী রাজ্য উত্তর প্রদেশেও টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও অন্যান্য ঘটনায় গত কয়েকদিনে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে।