ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১৪:২৯:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০ নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪০ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছালাখুর গ্রামের শফিকুল ইসলাম নামের এক তরুণের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন এক তরুণী।

ক্ষেতলাল উপজেলার এই তরুণী বলেন, ‘ঢাকায় একটি পোশাক কারখানায় এক সঙ্গে চাকরি করতে গিয়ে বছর খানেক আগে শফিকুল সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। সে আমাকে বিয়ে করবে বলে একাধিকবার আমার বাসায় এসে আমার সঙ্গে মেলামেশা করেছে। আমার কাছ থেকে প্রায় এক লাখ টাকাও নিয়েছে। আমি বিয়ে করতে বললে সে ঢাকা থেকে পালিয়ে জয়পুরহাট চলে আসে। আমি তাকে বিয়ে করতে চাই।’

তবে ওই তরুণী পাঁচবিবির ছালাখুর গ্রামের শফিকুলের বাড়িতে গেলে তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীর নিরাপত্তার ব্যবস্থা করেছে। থানায় অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।