বিয়ের প্রলোভনে ধর্ষণ, কর কমিশনারের ছেলে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩২ পিএম, ১৬ আগস্ট ২০১৯ শুক্রবার
বেসরকারি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের এক ছাত্রীকে (২০) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে খুলনার কর কমিশনার প্রশান্ত কুমার রায়ের ছেলে শিঞ্জন রায়কে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ নগরীর বয়রা এলাকা থেকে তাকে আটক করে আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তার দেখানো হয়।
শিঞ্জন রায় ওই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের ছাত্র। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় মামলা দায়ের করেছেন।
সোনাডাঙ্গা থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক বলেন, অভিযোগকারী ছাত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা। তিনি নগরীর সোনাডাঙ্গা থানার একটি ভাড়া বাসায় থেকে পড়াশুনা করতেন। দীর্ঘ এক বছরের সম্পর্ক থাকলেও শিঞ্জন রায় তাকে বিয়ে না করে বুধবার অন্য মেয়েকে বিয়ে করে। বৃহস্পতিবার রাতে ওই ছাত্রী তাকে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ এনে মামলা করে।’
ওসি আরও বলেন, ‘নিরাপত্তা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে ওই ছাত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।’
মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে ওসি বলেন, ‘নগরীর সোনাডাঙ্গা এলাকার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের ওই ছাত্রী ও শিঞ্জন রায় একসঙ্গে পড়াশুনা করেন। এক বছর আগে শিঞ্জন রায় তাকে প্রেমের প্রস্তাব দেন। এরপর বিয়ে করার প্রলোভন দেখিয়ে তাকে ভাড়া বাসাসহ বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করেন। তিনি বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা।’
পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘কর কমিশনার প্রশান্ত কুমার রায়ের ছেলে শিঞ্জনের অন্য মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার খবরে ওই ছাত্রী বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর মুজগুন্নী আবাসিক এলাকার ১৬ নম্বর রোডে গিয়ে শিঞ্জন রায়ের দেখা পান। এ সময় তার বিয়ের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি তাকে সেখান থেকে জোর করে ইজিবাইকে তুলে দিতে গেলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এরপর বিষয়টি পুলিশের কাছে খবর গেলে তাদের দুজনকেই সোনাডাঙ্গা মডেল থানায় নিয়ে আসা হয়।’
ওসি মমতাজুল হক আরও বলেন, ‘বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত উভয় পক্ষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ কারণে ওই ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। শিঞ্জনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হবে।’
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা জেলা সমন্বয়কারী আইনজীবী মোমিনুল ইসলাম বলেন, ‘ধর্ষণের অভিযোগে দায়েরকৃত ওই মামলাটিতে নির্যাতিত ছাত্রীকে সংস্থার পক্ষ থেকে আইনি সহায়তা দেওয়া হবে।’
প্রসঙ্গত, কর কমিশনার প্রশান্ত রায়ের ঘনিষ্ট সূত্র থেকে জানা গেছে, বুধবার তার ছেলে শিঞ্জন রায়ের বিয়ে সম্পন্ন হয়। শুক্রবার তার বৌভাতের অনুষ্ঠানের কথা ছিল।
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ভুয়া ভোটের আশঙ্কা, নিকাব খুলে পরিচয় শনাক্তের দাবি
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন










