ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ১৭:১৪:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন রেকর্ডের মুকুটে মেসি

বিয়ের সাজেই পরীক্ষা দিলেন কনে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১০ পিএম, ২৫ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

পরনে লাল বেনারসী, গা-ভর্তি গয়না। না কোনো সিনেমার  দৃশ্য নয়, এভাবে পুরোপুরি বিয়ের সাজে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিলেন এক কনে। 

বিয়ের মতো জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়ের শুরুর দিনে কনের  ব্যস্ততা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এ দিন সকাল থেকে রাত অবধি কনেকে ব্যস্ত থাকতে হয় বিয়ের নানা রীতি পালনে। তাই এ দিন করে যে অন্য কোনো কাজ করার সময় পাবেন না সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই কনে অন্যদের মতো নয়। বিয়ের দিন ‘একটু’ সময় বের করে রীতিমতো পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিয়ে এসেছেন তিনি। 

বুধবার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের রাজকোটের বাসিন্দা শিবাঙ্গী বাগথারিয়া বিয়ের দিন সকালে গিয়ে পরীক্ষা দিয়ে এসেছেন। আর শিবাঙ্গীকে পরীক্ষার হলে নিয়ে এসেছিলেন তার হবু স্বামী। 

ওই প্রতিবেদনে বলা হয়েছে , শিবাঙ্গী  শান্তি নিকেতন কলেজের সমাজ কর্মে স্নাতক করছেন। বিয়ের দিন তার পঞ্চম সেমিস্টারের পরীক্ষা ছিল। 

শিবাঙ্গী জানান, পরীক্ষার তারিখ চূড়ান্ত হওয়ার  আগেই তার বিয়ের দিন ঠিক হয়ে গিয়েছিল। তাই বিয়ে আর পরীক্ষা একই দিনে পড়ে যায়। কিন্তু শিবাঙ্গী সিদ্ধান্ত নেন, দুদিকই সামাল দিতে। তাই বিয়ের দিন সকালে এসে পরীক্ষা দিয়ে যান।

শিবাঙ্গীর এই সিদ্ধান্তকে দুই পরিবারই সাধুবাদ জানিয়েছে বলে টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন তিনি। 

সম্প্রতি ইনস্টাগ্রামে শিবাঙ্গীর কনের সাজে পরীক্ষা দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। শিবাঙ্গীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা। নেটমাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি।

 

এই বিভাগের জনপ্রিয়